প্রথমবারের মত বাবা হচ্ছেন পরমব্রত
ছবি :সংগৃহীত
০২:৪০ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
বাবা হতে চলেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানালেন এই সুখবর।
পশ্চিমবঙ্গের গণমাধ্যম আনন্দবাজার অনলাইনকে পরমব্রতের স্ত্রী প্রিয়া চক্রবর্তী জানিয়েছেন, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তিনি।
চিকিৎসক জানিয়েছেন, সব ঠিক থাকলে জুন মাসে তারকা দম্পতির সন্তান পৃথিবীর আলো দেখবে।
প্রিয়া বলেন, ‘শুক্রবার প্রতিদিনের মতোই নানা কাজে ব্যস্ত ছিলাম আমরা। তারপর চিকিৎসকের কাছে যাই। নিয়মিত পরামর্শ নেওয়ার মধ্য দিয়ে যাচ্ছি। বাড়ি ফিরে ঠিক করি, এবার জানানোর সময় এসেছে।’ এরপরই আজ সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়েছেন এই তারকা দম্পতি।
২০২৩ সালের নভেম্বরে খুব কাছের কয়েকজন মানুষদের নিয়ে বাড়িতেই আইনি বিয়ে সারেন পরম-প্রিয়া