বিচ্ছেদের পর প্রথম সাক্ষাতে মালাইকাকে যা বললেন অর্জুন
ছবি: সংগৃহীত
০২:৫৬ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
বিচ্ছেদের পর আরও একবার মালাইকার মুখোমুখি অর্জুন । সাক্ষাতে বিভিন্ন খুনসুঁটিতেও মেতেছিলেন তারা। অর্জুন কাপুরের নতুন সিনেমা ‘’মেরে হাসব্যান্ড কি বিবি’’ র প্রচারণায় দেখা হয় এই দুই প্রাক্তনের। প্রচারণার জন্যে অর্জুন গিয়েছিলেন মালাইকা অরোরার টিভি শো ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার ভার্সেস সুপার ড্যান্সার’-এ। আর সেখানেই দেখা হয় তাদের ।
পাঁচ বছর প্রেমের সম্পর্কে থাকার পর মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের বিচ্ছেদ ঘটে। গত বছর অর্জুন নিজেকে ‘সিঙ্গল’ ঘোষণা করার পর থেকেই তাঁদের বিচ্ছেদের গুঞ্জন সত্যি বলে মেনে নেওয়া হয়। যদিও বিচ্ছেদের পরও একে অপরের সঙ্গে সম্পর্ক নিয়ে নীরবতা বজায় রেখেছেন অর্জুন-মালাইকা। বিচ্ছেদে পর আরও একবার মালাইকার মুখোমুখি অর্জুন কাপুর। সৌজন্য মেরে হাসব্যান্ড কি বিবি’র প্রচার। এ কারণেই প্রাক্তন সঙ্গে ছিলেন ছবির দুই নায়িকার ভূমি পেডনেকর ও রকুলপ্রীত সিং। তাঁদের সামনে মঞ্চে উঠে হিট গানে নাচতে দেখা যায় মালাইকাকে, যা দেখে অর্জুন অকপটে প্রতিক্রিয়াও জানান।
‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার ভার্সেস সুপার ড্যান্সার’-অন্যতম বিচারক হলেন মালাইকা। শোয়ের নতুন টিজারে দেখা যাচ্ছে, প্রতিযোগীরা মালাইকাকে মঞ্চে ডাকার পরে, তিনি নিজের বেশ কয়েকটি আলোচিত গানে নাচেন।
নাচ শেষে অর্জুনের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি মজার ছলে বলেন, ‘আমার বহু বছর ধরেই কথা বন্ধ, তাই আমিও চুপ থাকতে চাই।’ মালাইকা এই মন্তব্য শুনে হেসে ফেলেন এবং মজার ছলেই বলেন, ‘ওহ, এই কথা!’
তবে অর্জুন আরও বলেন, ‘এই গানগুলো শুধু জনপ্রিয় নয়, মালাইকার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ও। আজ তাঁর এই পারফরম্যান্স দেখে তাঁকে শ্রদ্ধা জানানোর সুযোগ পেলাম। অভিনন্দন মালাইকা, তুমি জানো, আমি এই গানগুলো কতটা ভালোবাসি।’
বিচ্ছেদের পরও তাঁদের এমন মজার মুহূর্ত ও সৌজন্য বিনিময় দেখে দর্শকরাও বেশ খুশি।