© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছেলেকে সুপারস্টার বানাতে বাড়ি বন্ধক রেখেছিলেন রাকেশ ?

শেয়ার করুন:
ছেলেকে সুপারস্টার বানাতে বাড়ি বন্ধক রেখেছিলেন রাকেশ ?

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৫ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
স্বপ্ন পূরণ করতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন রাকেশ রোশন। একমাত্র ছেলে হৃতিক রোশনকে সুপারস্টার বানানোর স্বপ্ন দেখেছিলেন এই পরিচালক । আর তাই ছেলে কে না জানিয়েই ২০০০ সালে মুক্তি পাওয়া ‘কহো না প্যায়ার হ্যায়’ সিনেমার জন্য তাই নিজের বাড়ি পর্যন্ত বন্ধক রাখতে দ্বিধা করেননি রাকেশ রোশন । স্বপ্ন বাস্তবায়ন করতে কম চেষ্টা করেননি তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে রাকেশ রোশন জানান, তিনি সবসময়ই বিগ বাজেটের রোমান্টিক সিনেমা বানাতে চেয়েছিলেন। তিনি বলেন, আমি ক্রাবি দ্বীপের মতো একটি লোকেশন চেয়েছিলাম, যেখানে বিশাল পাথরের মাঝ দিয়ে নীল জল বয়ে যায়। আমি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ বা কুইনস্টাউনের মতো জায়গায় ‘না তুম জানো না হাম’ গানের শুটিং করতে চেয়েছিলাম। এগুলো আমার স্বপ্ন ছিল, তাই আমি সিদ্ধান্ত নিলাম, আমি এই সুযোগ নেব।

তিনি জানান, তার স্ত্রী পিঙ্কি রোশন এই ব্যাপারে জানতেন, তবে হৃতিক কিছুই জানতেন না। এ নিয়ে রাকেশ রোশন বলেন, আমি শুধু আমার স্ত্রীকে বলেছিলাম, যদি প্রয়োজন হয়, তাহলে আমি বাড়ি বন্ধক রেখে টাকা তুলব। যদি সিনেমাটা ফ্লপ করত, তাহলে হয়তো আমাদের অন্য কোথাও গিয়ে থাকতে হতো। কিন্তু আমি ঝুঁকিটা নিয়েছিলাম।

এটি প্রথমবার ছিল না, যখন রাকেশ রোশন এমন বড় ঝুঁকি নিয়েছিলেন। এর আগেও, ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ‘কামচোর’ সিনেমায় একটি গানের শুটিংয়ের জন্য তিনি নিজের মার্সিডিজ গাড়ি বন্ধক রেখেছিলেন।

মন্তব্য করুন