© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মধুমিতা ও দেবমাল্যের খুনসুটি

শেয়ার করুন:
মধুমিতা ও দেবমাল্যের খুনসুটি

ছবি: সংগ্রহিত

মোজো ডেস্ক
০৬:২৩ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
গত বছরই সম্পর্কের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছেন মধুমিতা সরকার । জানিয়েছেন তিনি আর সিঙ্গল নন। বরং চুটিয়ে প্রেম করছেন দেবমাল্যর সঙ্গে। দেখতে দেখতে তাঁদের সেই নতুন সম্পর্কের বয়স ৫। প্রেম নিয়ে কী প্রতিক্রিয়া মধুমিতার?

ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী তার নতুন সম্পর্কের বিষয়ে বলেন, ‘জীবন অনেকটা বদলেছে এই ৫ মাসে। প্রতিদিন ঝগড়া লেগেই আছে। আবার অহেতুক ছোটখাটো কারণে আমরা হেসেছি। তাই জীবনকে একঘেয়ে মনে হয়নি কখনও। আর চাই না এটা কখনও থেমে যাক।’

এসময় প্রেমিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মধুমিতা আরও বলেন, ‘আমি কৃতজ্ঞ যে, আমরা যেসব স্মৃতি তৈরি করেছি সেগুলোর জন্য। আরও নতুন স্মৃতি তৈরির অপেক্ষায়।’

প্রসঙ্গত, অল্প বয়সেই সহকর্মী সৌরভ চক্রবর্তীর প্রেমে পড়েন এবং বিয়ে করেন মধুমিতা। নায়িকার প্রথম সিরিয়ালের সেটে তাদের আলাপ হয়েছিল। সেই সম্পর্কই গড়ায় বিয়ে পর্যন্ত।
কিন্তু সেই বিয়ে মোটেই সুখের হয়নি। কয়েক বছরের মধ্যেই সংসারজীবনের ইতি টানেন এই দম্পতি। বিচ্ছেদের পথে হাঁটেন ২০১৯ সালে। এরপর দীর্ঘদিন সিঙ্গেল ছিলেন অভিনেত্রী। সিঙ্গলহুড চুটিয়ে উপভোগ করেছেন। ঘুরে বেরিয়েছেন। মন দিয়ে কাজ করেছেন।

এরপরই অভিনেত্রীর জীবনে আসে দেবমাল্য। মধুমিতার নতুন প্রেমিক কিন্তু ইন্ডাস্ট্রির মানুষ। তবে তিনি কোন পেশায় আছেন সেটা খোলসা করেননি অভিনেত্রী। তবে তাঁরা যে ছোটবেলার বন্ধু এবং বহুদিন পর আবার পুনর্যোগাযোগ হতে সেটা যে প্রেমের আকার নেয় সেটা জানা গিয়েছে।

মন্তব্য করুন