© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পালানোর জায়গা পাবেন তো! এখন তো হাউন আংকেল নাই : তনি

শেয়ার করুন:
পালানোর জায়গা পাবেন তো! এখন তো হাউন আংকেল নাই : তনি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৮ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
দেশের আলোচিত দুই ইনফ্লুয়েন্সার বারিশ হক ও নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির ঝগড়া যেন থামছেই না। সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে ক্ষোভ প্রকাশ করে একটি পোস্ট দিয়েছেন তিনি তনি। তবে পোস্টে কারো নাম উল্লেখ করেননি তিনি।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) ওই পোস্টে রোবাইয়াত ফাতিমা তনি লিখেন, ‘আমি যখন লাইভ করতাম না, তখন আমার প্রতিষ্ঠান সানভিস বাই তনি মিনিমাম ১২/১৫ জন লাইভ প্রেজেন্টারের সঙ্গে কাজ করেছে, একজন কুখ্যাত মহিলা ছাড়া বাকি সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক, তাদেরকে আমি অসম্ভব সম্মান করি, ভালোবাসি।

তিনি আরো লেখেন, ‘আমি অলওয়েজ বিশ্বাস করি এবং সব জায়গায়, সব ইন্টারভিউতে বলেছি—আমরা উদ্যোক্তারা ও প্রোমোটাররা একে অপরের পরিপূরক, একে অপরের বন্ধু। একসঙ্গে কাজ করতে গেলে একটু-আকটু ঝামেলা হতেই পারে, ঘরে অনেকগুলো ভাই-বোন থাকলে তাদের মধ্যেও হয়।’

বাংলাদেশে অনলাইনে ৫০ হাজারের বেশি উদ্যোক্তা বিভিন্ন পণ্য নিয়ে কাজ করে উল্লেখ করে তিনি লেখেন, ‘যারা নিজেকে লাইভ প্রেজেন্টার হিসেবে প্রতিষ্ঠিত করতে চান এটা কিন্তু আপনাদের জন্য খুব বড় একটা জায়গা। এইবার আসি আসল কথায়, বাংলাদেশের একমাত্র তবলা বাদকের বৌ ইদুর আম্বানি নিজেকে এমন জায়গায় নিয়ে গেছে, কোনো মানুষকেই সে মানুষ মনে করে না, উদ্যোক্তা হোক আর লাইভ প্রেজেন্টার হোক সবাইকে তিনি খোচাবে, সবাই তার হাতের ফাঁকা দিয়ে পড়ে যায়—একটা মানুষের সঙ্গে সে ভালো সম্পর্ক বজায় রাখে না, শুধুমাত্র নায়িকাদের পা চাটা ছাড়া।

মন্তব্য করুন