© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুয়েটে যা হয়েছে তার ফল ভালো নয় : সারজিস

শেয়ার করুন:
কুয়েটে যা হয়েছে তার ফল ভালো নয় : সারজিস

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৭ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার ফল ‘ভালো নয়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি। ওই পোস্টে সারজিস আলম লিখেছেন, ‘KUET-এ আজকে যা হয়েছে তার ফলাফল কখনোই ভালো হবে না।’

তিনি আরো বলেন, ‘ছাত্রলীগের বৈশিষ্ট্য আর শেষ পরিণতি থেকে শিক্ষা নিতে না পারলে দিনশেষে অবস্থা ছাত্রলীগের মতোই হবে।

এর আগে এ ঘটনার প্রতিক্রিয়া জানানো হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে। পেজটির একটি পোস্টে লেখা হয়, ‘ছাত্রদলের সন্ত্রাস, রুখে দাঁড়াও ছাত্রসমাজ।’

মঙ্গলবার কুয়েটে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন হওয়ার খবর পাওয়া গেছে।

মন্তব্য করুন