© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত

শেয়ার করুন:
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত
own-reporter-noakhali
০৩:৪২ পিএম | ২৮ এপ্রিল, ২০১৯

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে আবদুর রহমান সায়মন (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। নিহত সায়মন নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে আবদুর রহমান সায়মন (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সায়মন নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দেড় বছর আগে সাত লাখ টাকা খরচ করে সাউথ আফ্রিকায় কাজের সন্ধানে যান সায়মন। সেখানে জোয়ানেসবার্গের ফ্রিডম পার্ক এলাকায় তার এক খালুর দোকানে কাজ করতেন তিনি।

জানা গেছে, গত সোমবার ওই দোকানে কয়েকজন নিগ্রো সন্ত্রাসী ডাকাতির উদ্দেশ্যে হামলা চালালে সায়মন তাদের বাধা দেন। এ সময় সন্ত্রাসীরা তাকে গুলি করে দোকানের মালামাল লুটপাট করে নিয়ে যায়। পরে সেখানকার বাংলাদেশিরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। শনিবার সন্ধ্যায় ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সায়মন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন