© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মৌসুমীর উপস্থাপনায় শাকিবের গল্প

শেয়ার করুন:
মৌসুমীর উপস্থাপনায় শাকিবের গল্প
entertainment-reporter
০৭:১০ পিএম | ২৯ এপ্রিল, ২০১৯

এবার ভিন্নধর্মী একটি অনুষ্ঠান উপস্থাপনা করবেন ঢালিউডের প্রিয়দর্শিনী খ্যাত অভিনেত্রী মৌসুমী। এটির পরিকল্পনা ও প্রযোজনা করছেন আফতাব বিন তমিজ। আর এই অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ থাকবেন শাকিব খান। কারণ পুরো আয়োজনটি হবে তার জীবনের গল্প নিয়ে।

মৌসুমীর উপস্থাপনার এই অনুষ্ঠানটির নাম দেয়া হয়েছে ‘বায়োগ্রাফি অব শাকিব খান’। অনুষ্ঠানে শীর্ষ নায়ক শাকিব খানের ক্যারিয়ারের নানা বিষয় সম্পর্কে দর্শকরা জানতে পারবেন। এটিএন বাংলাসহ বেশকিছু চ্যানেলে আসছে ঈদে এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। আর এটির পরিচালনা করবেন রিপন নাগ।

পুরো আয়োজনটি সম্পর্কে বাংলাদেশ টাইমসের এই প্রতিবেদকের সঙ্গে আলাপ হয়েছে মৌসুমীর।

তিনি বলেন, একটি বেশ বড় শো হতে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশের দর্শকদের জনপ্রিয় মুখ হচ্ছেন শাকিব খান। মূলত তাকে ঘিরেই এক ঘণ্টার এই অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। আর এর উপস্থাপনা করছি আমি নিজেই।

খুব শিগগির শাকিব খানের ‘পাসওয়ার্ড’ ছবিটি মুক্তি পাবে। এই ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন তিনি। আর ছবিটিতে নায়িকা হিসেবে থাকছেন বুবলী। জানা গেছে, ‘বায়োগ্রাফি অব শাকিব খান’-এ শাকিব ছাড়াও বুবলী, ইমনসহ ছবির টিমের অন্যান্যরা উপস্থিত থাকবেন।

 

 

টাইমস/জেকে/এসআই

মন্তব্য করুন