© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নতুন তথ্য উপদেষ্টা হলেন মাহফুজ আলম

শেয়ার করুন:
নতুন তথ্য উপদেষ্টা হলেন মাহফুজ আলম

ছবি:সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০২ পিএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
অন্তর্বর্তী সরকারের নতুন তথ্য উপদেষ্টা হলেন মাহফুজ আলম। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) দেওয়া প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

এর আগে মঙ্গলবার মো. নাহিদ ইসলাম এই পদ থেকে পদত্যাগ করায় মাহফুজ আলম তার স্থলাভিষিক্ত করা হলো।

মাহফুজ আলম গত বছরের ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন।

তবে তিনি কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না। এর আগে অন্তর্বর্তী সরকার গঠনের ২০ দিনের মাথায় ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক করেছেন মাহফুজ আলম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পতিত হাসিনা সরকারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

মন্তব্য করুন