© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাসচাপায় প্রাণ গেলো দুই বন্ধুর

শেয়ার করুন:
সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাসচাপায় প্রাণ গেলো দুই বন্ধুর

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫২ এএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে অজ্ঞাত বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১১টায় টিপুরদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করছে।

নিহতরা হলেন- রাজধানীর নন্দীপাড়া এলাকার বাসিন্দা বদিউজ্জামানের ছেলে টুটুল ও একই এলাকার আবদুল বাতেনের ছেলে হাবিব।

ওসি কাজী ওয়াহিদ মোরশেদ জানান, অজ্ঞাত বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। তারা সোনারগাঁয়ে বেড়াতে এসেছিলেন। ঘোরাফেরা শেষে রাতে বাড়ি ফেরার পথে মহাসড়কের টিপুরদী এলাকায় ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে আসা অজ্ঞাত একটি বাসের ধাক্কায় একজন ঘটনাস্থলে মারা যান। হাসপাতালে নেওয়ার পথে অন্যজন মৃত্যুবরণ করেন।



মন্তব্য করুন