© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গান নয়, স্বামীর সাথেই সময় কাটাতে চান সালমা

শেয়ার করুন:
গান নয়, স্বামীর সাথেই সময় কাটাতে চান সালমা
own-reporter
০৮:২০ পিএম | ০১ মে, ২০১৯

সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। গেল ২০১৮ সালের ৩১ ডিসেম্বর ফের সংসার সাজিয়েছেন তিনি। তার দ্বিতীয় স্বামীর নাম সানাউল্লাহ নূরে সাগর। বার–অ্যাট–ল ডিগ্রির জন্য যুক্তরাজ্যে পড়াশোনা করছেন তিনি।

এদিকে, সম্প্রতি দেশে ফিরেছেন সাগর। নাড়ির টানে মূলত তার বাড়ি ফেরা। এরপর সাগরকে সঙ্গে নিয়ে অনির্দিষ্ট সময়ের জন্য লন্ডনে পাড়ি দিয়েছেন সালমা। ২৯ এপ্রিল রাতে লন্ডনের উদ্দেশে একটি আন্তর্জাতিক ফ্লাইটে রওনা করেন তারা।

এর আগে, প্রথম সংসার ভাঙনের পর বেশ কঠিন সময় পার করছিলেন সালমা। তবে সাগরের ঘরণী হয়ে সুসময় ফিরে এসেছে বলে জানালেন তিনি। এই প্রসঙ্গে সালমার ভাষ্য, সাগর স্বামী হিসেবে অনেক ভালো। তাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি উচ্ছ্বল। সত্যি বলতে ওর মত মানুষই হয় না। 

এদিকে, গান ও দেশে ফেরা প্রসঙ্গে সালমা বলেন, এই মুহূর্তে স্বামীর সঙ্গে চুটিয়ে প্রেম করতে চাই। গান বাজনা করার অনেক সময় আছে, তবে সুযোগ এসেছে তার সেবা করার। তাই এখন তার সঙ্গে কাটাতে চাই। আপাতত ঈদের আগে আর দেশে ফিরছি না। এ সময়টাতে লন্ডনের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করবো আর সাগরকে সময় দেবো।

কাজ প্রসঙ্গে সালমা আরো বলেন, লন্ডনে গিয়ে যদি ভালো কোনো গানের প্রস্তাব পাই তাহলে করতে পারি। তবে সেটা অবশ্যই ঈদ আয়োজনে।

 

টাইমস/জেকে/জেডটি

মন্তব্য করুন