© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফের বজ্রবৃষ্টির পূর্বাভাস, বাড়বে তাপমাত্রা

শেয়ার করুন:
ফের বজ্রবৃষ্টির পূর্বাভাস, বাড়বে তাপমাত্রা

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৭ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
রংপুর বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রাত এবং দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে রংপুর বিভাগের দু-এক জায়গায় বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। 

শনিবার (২৯ ফেব্রুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায় আগামী ৫ দিনে তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে।

মন্তব্য করুন