© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছুটি কাটাতে গিয়ে তোপের মুখে ভ্যান্স!

শেয়ার করুন:
ছুটি কাটাতে গিয়ে তোপের মুখে ভ্যান্স!

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৯ পিএম | ০২ মার্চ, ২০২৫
হঠাৎ করেই উধাও হয়ে গেলেন ট্রাম্প প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট। অজ্ঞাত স্থানে সরিয়ে নেয়া হয়েছে তার পরিবারকেও। জেডি ভ্যান্স পরিবারের সঙ্গে ভারমন্ট রাজ্যে স্কি ছুটি কাটাচ্ছিলেন। ভারমন্টে পৌঁছালে সেখানকার ইউক্রেনীয় সমর্থকদের তোপের মুখে পড়েন ট্রাম্পের এই ঘনিষ্ঠ সহযোগী।

ওভাল অফিস সূত্র জানায়, পারিবারিক ছুটি কাটাতে স্থানীয় সময় ১ মার্চ ভারমন্টে পৌঁছান ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স। সে সময় একদল ইউক্রেন সমর্থক বিক্ষোভকারী তাকে ঘিরে ফেলেন। ওভাল অফিসে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে উত্তেজনাপূর্ণ বৈঠকের পরই এই বিক্ষোভ শুরু হয়।

ভ্যান্স ও তার পরিবারের নিরাপত্তা বিবেচনায় পণ্ড হয় তার ছুটি। পরে ভারমন্ট থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয় ভ্যান্স ও তার পরিবারকে। অবশ্য তাদের কোথায় নেয়া হয়েছে সে বিষয়ে মুখ খোলেননি কেউ।

ট্রাম্প সমর্থিত সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, হোয়াট হাউসের ওভাল অফিসে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আমন্ত্রণ জানিয়ে অপদস্থ করায় এই বিক্ষোভের সূত্রপাত হয়। বৈঠকে জেলেনস্কির সঙ্গে তর্কে জড়ান ভ্যান্সও। সৌহার্দ্যপূর্ণভাবে শুরু হওয়া বৈঠকে হঠাৎ করেই জেলেনস্কিকে কড়া ভাষায় আক্রমণ করেন ভ্যান্স।

এ সময় অপ্রস্তুত হয়ে পড়েন ইউক্রেন প্রেসিডেন্ট। খেই হারান ধৈর্য্যের। এখানেই থামেননি ট্রাম্প-ভ্যান্স। যৌথ সংবাদ সম্মেনলন না করেই হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে বলা হয় জেলেনস্কি এ ইউক্রেন প্রতিনিধিদের। আর এতেই ভারমন্টের ইউক্রেন সমর্থকদের উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন ট্রাম্প প্রশাসনের এই ভাইস প্রেসিডেন্ট।

বিক্ষোভকারীরা ভ্যান্সকে সামনে পেয়ে তীব্র ভাষায় গালিগালাজ করেন। অনেকের হাতে প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘ভারমন্টে নয়, রাশিয়ায় গিয়ে স্কি কর।’ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায়, পরিবারের নিরাপত্তা বিবেচনায় সেখান থেকে নিরবে সরিয়ে নেয়া হয় ভ্যান্সকে।

মন্তব্য করুন