© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাকিস্তানে গাড়িতে গুলি, ৬ জন নিহত

শেয়ার করুন:
পাকিস্তানে গাড়িতে গুলি, ৬ জন নিহত

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৬ এএম | ০৩ মার্চ, ২০২৫
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরাট শহরের মিয়ানা চাক ডিঙ্গা এলাকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে ছয়জন নিহত হয়েছেন। রোববার (২ মার্চ) একদল অজ্ঞাত হামলাকারী মোটরসাইকেলে এসে একটি গাড়িতে গুলি করে পালিয়ে যায়, এমনটি জানিয়েছে পুলিশ।

পুলিশের মতে, এই হামলার পেছনে ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে। নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় জানা গেছে—তারা হলেন জাহিদ নাজিম (৩০), মুাবাশির (২৬), জুনাইর (৩০), জাভেদ ইকবাল (৩৩) ও রুখসার (৩৫)। অন্য একজনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

হামলার খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহগুলো হাসপাতালে নিয়ে যান। পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে এবং অপরাধীদের গ্রেফতারে তল্লাশি অভিযান শুরু করেছে।

পাঞ্জাব পুলিশের মুখপাত্র জানিয়েছেন, প্রাদেশিক পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ ঘটনার প্রতিবেদন চেয়ে আঞ্চলিক পুলিশ কর্মকর্তাকে (আরপিও) নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে দ্রুত অপরাধীদের গ্রেফতারের নির্দেশও দেওয়া হয়েছে।

পাকিস্তানে ব্যক্তিগত শত্রুতা ও উপজাতিগত সহিংসতার জেরে গুলিবর্ষণের ঘটনা নতুন নয়। আইনশৃঙ্খলা রক্ষা ব্যবস্থার দুর্বলতা ও বিচারে দুর্বল প্রসিকিউশনের ফলে দোষীরা মুক্তি পেয়ে যাওয়ায় এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটে। এর আগে, গত জানুয়ারিতে করাচির তারিক রোডের কহকশান ভবনে গুলিতে নিহত হয়েছিলেন পৌর সংস্থার এক কর্মচারী।

মন্তব্য করুন