© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২০ ঘণ্টারও বেশি সময় রোজা রাখছে যেসব দেশের মুসলিমরা

শেয়ার করুন:
২০ ঘণ্টারও বেশি সময় রোজা রাখছে যেসব দেশের মুসলিমরা

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৭ এএম | ০৩ মার্চ, ২০২৫
পবিত্র রমজান মাসে বিশ্বের সকল মুসলিম সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন। সৌদি আরবে তৃতীয় রমজান চলছে, এবং বাংলাদেশে আজ (৩ মার্চ) দ্বিতীয় রোজা অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশে প্রথম রোজাটি প্রায় ১৩ ঘণ্টা দীর্ঘ হবে, যা মানে এক দিনের প্রায় অর্ধেক সময়ই আল্লাহর আদেশ অনুসারে আহার গ্রহণ থেকে বিরত থাকছেন মুসল্লিরা। তবে, পৃথিবীর কিছু দেশে রোজা আরো দীর্ঘ সময়ের হয়। সেখানে সূর্যোদয় ও সূর্যাস্তের মধ্যে ২০ ঘণ্টারও বেশি সময় পার করতে হয়।

তবে পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখান মানুষ ২০ ঘণ্টারও বেশি রোজা রাখছেন। এরমধ্যে সুইডেনের কিরুনার মানুষ ২০ ঘণ্টা ৩০ মিনিট রোজা রাখবেন। সেখানে সূর্য খুবই অল্প সময়ের জন্য দিগন্তের নিচে যায়।

সুইডেনের কিরুনার মতো নরওয়ের মানুষও ২০ ঘণ্টা ৩০ মিনিট রোজা রাখবেন। অপরদিকে ফিনল্যান্ডের রাজধানী হেলেনস্কির মুসল্লিরা এ বছর ১৯ ঘণ্টা ৯ মিনিট রোজা রাখবেন।
আজকের ইফতারের সময়সূচি

পৃথিবী বাঁকা ও সূর্যের অবস্থানের কারণে বিশ্বের বিভিন্ন জায়গায় দিন ও রাতের সময়ের মধ্যে পার্থক্য থাকে। আবার কোথাও কোথাও সূর্য কখনো উদয় হয় না। তাই বিশ্বের মুসল্লিরা ভিন্ন ভিন্ন সময় কেউ কেউ ১৭-১৮ ঘণ্টা। আবার কেউ কেউ ১০ থেকে ১২ ঘণ্টা বা তারও বেশি রোজা রাখেন।

পৃথিবী এমন কিছু দেশও আছে, যেখানে সূর্যোদয় হয় না। সেসব দেশের মানুষকে মক্কার সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ের সঙ্গে মিল রেখে রোজা রাখতে বলা হয়।

মন্তব্য করুন