© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

'ইউক্রেনে সেনা পাঠাতে পারে কানাডা'

শেয়ার করুন:
'ইউক্রেনে সেনা পাঠাতে পারে কানাডা'

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৭ পিএম | ০৩ মার্চ, ২০২৫
ইউক্রেনের নিরাপত্তায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ‘কোয়ালিশন অব উইলিং’ ঘোষণার পর এবার এ মন্তব্য এল কানাডার প্রধানমন্ত্রীর ।

সোমবার (৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারর আয়োজনে ইউক্রেন সংকট নিরসনে রোববার লন্ডনে এক জরুরি সম্মেলনে মিলিত হয়েছিলেন ইউরোপের ১৮টি দেশের নেতারা। সম্মেলনে ইউক্রেন যুদ্ধের অবসান এবং দেশটির নিরাপত্তা নিশ্চত করার লক্ষ্যে চার দফা পরিকল্পনা ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

এসময় চারটি বিষয়ে ইউক্রেনের সঙ্গে মতৈক্য প্রকাশ করেছে ইউরোপ বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, যুদ্ধ চলাকালে ইউক্রেনে সামরিক সহায়তা অব্যাহত রাখা এবং রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি করা, স্থায়ী শান্তির ক্ষেত্রে ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো শান্তি আলোচনার টেবিলে ইউক্রেনকে সামিল রাখা।

আরটির প্রতিবেদনে বলা হয়, কানাডা ইউক্রেনে সেনা মোতায়েনের কথা বিবেচনা করবে কি না জানতে চাইলে জাস্টিন ট্রুডো বলেন, যেকোনো কিছুই সম্ভব।

ইউক্রেন সংঘাতের শুরু থেকেই কানাডা দেশটির পাশে রয়েছে জানিয়ে ট্রুডো বলেন, কানাডা কীভাবে ইউক্রেনকে সর্বোচ্চ সহায়তা করতে পারে তা বিবেচনা করেছে। যেমনটি আমি কয়েকদিন আগে বলেছিলাম, সবকিছুই আলোচনার টেবিলে আছে।

কিয়েভকে সহায়তায় কানাডার ভূমিকার কথা তুলে ধরে ট্রুডো বলেন, ২০১৫ সাল থেকে যুক্তরাজ্য ও পোল্যান্ডের সঙ্গে একটি যৌথ উদ্যোগে ৪৪ হাজারের বেশি ইউক্রেনীয় সেনাকে সামরিক প্রশিক্ষণ দিয়েছে অটোয়া।

ট্রুডো বলেন, ‘বহুমুখী’ সহায়তার আওতায় কিয়েভকে প্রায় ২০ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে অটোয়া। জার্মানির কিয়েল ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য এবং জাপানের পর ইউক্রেনে পঞ্চম বৃহত্তম সহায়তাকরী দেশ কানাডা।

এদিকে ইউক্রেনে সেনা পাঠানো নিয়ে ট্রুডোর মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ট্রুডোর মন্তব্যে ব্যঙ্গ করে বলেন, নিজেদের সীমান্ত রক্ষার জন্য কানাডার পর্যাপ্ত সৈন্য আছে কি না।
সম্প্রতি একাধিক বক্তব্যে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দেন ডোনাল্ড ট্রাম্প। মূলত ট্রাম্পের সেই প্রস্তাবকে ইঙ্গিত করেই রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কথা বলেন।

মন্তব্য করুন