© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘কেবল পুতিন একা যুদ্ধ চাইছেন’

শেয়ার করুন:
‘কেবল পুতিন একা যুদ্ধ চাইছেন’

ছবি:সংগৃহীত

তাহমিনা তাশরিফ
০৯:০৬ পিএম | ০৩ মার্চ, ২০২৫
ইউক্রেনের শক্তিশালী নিরাপত্তা গ্যারান্টিসহ শান্তি দরকার। এমন অঙ্গীকার দরকার যেখানে কিয়েভের ওপর কোনো অবস্থাতেই আর আক্রমণ হবে না। ইউরোপীয় নেতাদের সম্মেলনে এমন মন্তব্য করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জেলেনস্কির মতে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই একমাত্র ব্যক্তি যিনি এই যুদ্ধ চালিয়ে যেতে চাইছেন। কাজেই ইউক্রেনের শান্তি চুক্তি ‘দৃঢ় নিরাপত্তা গ্যারান্টি দ্বারা সমর্থিত’ হতে হবে।

যুক্তরাজ্যের লন্ডনে ইউক্রেনের বিষয়ে সিদ্ধান্ত নিতে ‘সিকিউরিং আউয়ার ফিউচার’ সম্মেলনের আয়োজন করেন ইউরোপীয় নেতারা। এসময় সাইড লাইনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে দ্বিপাক্ষিক আলোচনায় বসেন জেলেনস্কি।

বৈঠক শেষে এক্স পোস্টে জেলেনস্কি জানান, ন্যায্য ও স্থায়ী শান্তির মাধ্যমে যুদ্ধের অবসানের জন্য একটি যৌথ কর্মপরিকল্পনা তৈরি করতে সম্মত হয়েছেন মেলোনি।

একই পোস্টে তিনি বলেন, 'পুতিন ছাড়া আর কেউ যুদ্ধ অব্যাহত রাখতে এবং সংঘাতের দ্রুত প্রত্যাবর্তনে আগ্রহী নয়। অতএব, ইউক্রেনের চারপাশে ঐক্য বজায় রাখা এবং আমাদের মিত্র- ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার মাধ্যমে আমাদের দেশের অবস্থানকে শক্তিশালী করা গুরুত্বপূর্ণ।'

মন্তব্য করুন