সীমান্তে ভারতীয় সেনাদের অত্যাধুনিক টি-৯০ যুদ্ধ ট্যাংক নিয়ে মহড়া
ছবি : সংগৃহীত
০৮:৩২ এএম | ০৪ মার্চ, ২০২৫
ভারতীয় সেনাবাহিনী সীমান্ত সংলগ্ন এলাকায় অত্যাধুনিক টি-৯০ যুদ্ধ ট্যাংক ব্যবহার করে ত্রিশক্তি কর্পসের মাসব্যাপী লাইভ ফায়ারিং মহড়া সম্পন্ন করেছে। এই মহড়ায় সেনারা ট্যাংকের সক্ষমতা পরীক্ষা এবং যুদ্ধের প্রস্তুতি সঠিকভাবে যাচাই করেছে।
দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তির বরাতে বার্তাসংস্থা এএনআই জানায়, সিকিম এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর রক্ষার দায়িত্বে থাকা ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস টি-৯০ ট্যাংকের সঙ্গে মর্টার, ফায়ার আর্মসসহ মাসব্যাপী লাইভ-ফায়ারিং মহড়া সফলভাবে পরিচালনা করে ভারতীয় সেনারা।
আরও জানানো হয়, যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি করা এবং বিভিন্ন অপারেশনাল পরিস্থিতিতে সাঁজোয়া যুদ্ধ কৌশল যাচাই করাই এই মহড়ার লক্ষ্য ছিল। ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রাগারের সবচেয়ে আধুনিক প্রধান যুদ্ধ ট্যাঙ্কগুলির মধ্যে একটি টি-৯০ ট্যাংক।
এমআর/এসএন