© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৩ দশকের রেকর্ডভাঙা দাবানলে পুড়ছে জাপান

শেয়ার করুন:
৩ দশকের রেকর্ডভাঙা দাবানলে পুড়ছে জাপান

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৬ পিএম | ০৪ মার্চ, ২০২৫
জাপানের উত্তরাঞ্চলীয় জেলা আইওয়াতে ভয়াবহ দাবানলে পুড়ছে, যা গত তিন দশকের মধ্যে দেশটিতে সবচেয়ে বড় দাবানল বলে মনে করা হচ্ছে। গত বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় শহর অফুনাতো থেকে আগুনের সূত্রপাত হয় এবং এখন পর্যন্ত ৫ হাজার ২০০ একর এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে।

আগুন নেভাতে ২ হাজারেরও বেশি কর্মী কাজ করছে, তবে আগুনের তীব্রতা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে। দাবানলে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, মার্চ মাসে অফুনাতোর আবহাওয়া সাধারণত শুষ্ক থাকে, তার ওপর এই বছর ফেব্রুয়ারিতে মাত্র ২.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা গত ২০ বছরের মধ্যে সর্বনিম্ন।  ফেব্রুয়ারি মাসে অফুনাতোর গড় বৃষ্টিপাতের পরিমাণ ৪১ মিলিমিটর।

আগুন নেভানোর পাশাপাশি লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়াও শুরু করেছেন উদ্ধারকর্মীরা। বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত উপদ্রুত বিভিন্ন এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ২ হাজার মানুষকে। তবে এখনও বিভিন্ন এলাকায় আটকা পড়ে আছেন প্রায় ৪ হাজার ৬০০ জন। আগুনে ইতোমধ্যে অফুনাতো’র অন্তত ৮০টি বাসভবন ধ্বংস হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ মোকাবিলা দপ্তর।

আইওয়াত জাপানের ‍দ্বিতীয় বৃহত্তম এবং অন্যতম জনবিরল জেলা। এই জেলার একটি বড় অংশে ছড়িয়ে ছিটিয়ে আছে ঝোপ-ঝাড়-বনাঞ্চল।

৩ লাখ ৭৭ হাজার ৯৭৫ বর্গকিলোমিটার আয়তনের দেশ জাপানের জেলার সংখ্যা ৪৭টি। কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, আইওয়াতের আগুন নেভাতে আশপাশের ১৬টি জেলার দমকল কর্মীদের নিয়ে আসা হয়েছে, পাশাপাশি ব্যবহার করা হচ্ছে ১৬টি হেলিকপ্টার।

এস এস / এস এন

মন্তব্য করুন