© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সন্তানের প্রতি বাবার ভালোবাসা ‘কাঠের ল্যাম্বোরগিনি’

শেয়ার করুন:
সন্তানের প্রতি বাবার ভালোবাসা ‘কাঠের ল্যাম্বোরগিনি’

ছবি: সংগৃহীত

তাহমিনা তাশরিফ
১২:৩৪ পিএম | ০৫ মার্চ, ২০২৫
সন্তানের প্রতি মা-বাবার ভালোবাসা প্রকাশের বহু নজির মানুষের মুখে মুখে। কেউ বা সন্তানের জন্য গড়েন বিশাল প্রাসাদ, কেউ বিলাসবহুল গাড়ি। কেউ গড়েন সম্পদের পাহাড় আবার কেউ সন্তানের কল্যাণে উৎসর্গ করেন নিজের জীবন। তবে এবার এবার ছোট্ট ছেলেকে ল্যাম্বোরগিনি উপহার দিয়ে ভালোবাসার এক ব্যতিক্রমী নজির গড়েছেন ট্রুঅং ভ্যান ডাও।

ভিয়েতনামের বাসিন্দা ভ্যান ডাওয়ের ল্যাম্বোরগিনি সবার নজর কাড়ার পেছনের কারণ- জনপ্রিয় মডেলের এই গাড়িটি কাঠের তৈরি। শুধু তাই নয়, ছেলেকে উপহার দিতে নিজেই সেই গাড়ি নির্মাণ করেছেন। এতে ভ্যান ডাওয়ের সময় লেগেছে ৯৬ দিন।

তিনি জানান, ছোটবেলা থেকেই গাড়ির প্রতি প্রবল আকর্ষণ তার ছেলের। খেলনা গাড়ি, ম্যাগাজিনের ছবি দেখে সে আকৃষ্ট হয় নিত্য-নতুন মডেলের বিলাসবহুল গাড়ির প্রতি। নানা সময় ভ্যান ডাওয়ের উৎসাহে ছেলে সংগ্রহ করতে থাকে সেসব গাড়ির সর্বশেষ মডেলের ডামি।

এর মধ্যেই শিশুটির নজরে ধরা দেয় ২০১৯ সালে উন্মোচিত ল্যাম্বোরগিনি ভি-ওয়ান/টু জি/টি ভিশনের গাড়িটি। ছেলের চোখে চাক্যচিক্য ও উচ্ছ্বাস দেখে ভ্যান ডাও সিদ্ধান্ত নেন ছেলের জন্য এই গাড়ি সংগ্রহ করে দেয়ার কথা। তবে শিশুটির ভাগ্য যেন একটু আলাদা। বাবার হাতের ছোঁয়ায় সে পেয়েছে এক অবিশ্বাস্য উপহার—কাঠ দিয়ে তৈরি একটি আসল ল্যাম্বোরগিনির প্রতিরূপ!

ছেলের জন্য নিজের হাতে ল্যাম্বোরগিনি নির্মাণের সে ভিডিও ভ্যান ডাও প্রকাশ করেছেন নিজের ইউটিউব চ্যানেল এন/ডি-উড ওয়ার্কিং আর্টে। ল্যাম্বোরগিনি ভি-ওয়ান/টু জি/টি ভিশন গ্র্যান টুরিসমোর নিখুঁত নকল তৈরি করতে তিনি বেছে নেন ইস্পাতের ফ্রেম।

গাড়ির ব্রেক ও সাসপেনশন সিস্টেম তৈরি করেন এমন ভাবে যাতে গাড়িটি কেবল খেলনা গাড়ি নয় বরং ব্যবহার করা যায় সত্যি গাড়ির মতো। আসল ল্যাম্বোরগিনি গাড়ি ৮১৯-হর্সপাওয়ারের ৬.৫-লিটার ভি-ওয়ান/টু ইঞ্জিনের শক্তিতে চললেও কাঠের সংস্করণটিতে যুক্ত করা হয় বৈদ্যুতিক মোটর।

তবে উপহারের মূল আকর্ষণ হিসেবে কাঠকেই বেছে নেন ভ্যান ডাও। কাঠের বডিওয়ার্ক নজর কেড়েছে গাড়ি প্রেমীদেরও। ভ্যান ডাও এমন নিখুঁতভাবে কাঠ কেটে প্রতিটি প্যানেল তৈরি করেছেন যে, এক নজরে দেখলে আসল ল্যাম্বোরগিনি বলেই মনে হবে।

ভ্যান ডাওয়ের সঙ্গে গাড়ি তৈরিতে সাহায্য করেছে তার ছোট্ট ছেলেটিও। আনন্দের সঙ্গে গাড়ির কাঠের ব্রেক ডিস্ক এবং ল্যাম্বোরগিনি ব্র্যান্ডের ক্যালিপার বসিয়েছে সে নিজেই। গাড়ির ভিতরের ডিজাইনেও রাখা হয়েছে ল্যাম্বোরগিনির সিগনেচার স্টিয়ারিং হুইল। বডিতে খোদাই করা হয়েছে ভি-ওয়ান/টু মডেলের লোগো।

গাড়িটি ট্রায়াল চালানোর সময় ভ্যান ডাওয়ের ছেলের মুখে প্রশান্তির হাসি ছিল দেখার মতো! রাতে যখন গাড়িটি রাস্তায় নামে, তখন এল/ই/ডি লাইটের ঝলকানি এটিকে আরও মনোমুগ্ধকর করে তোলে। আসল ল্যাম্বোরগিনির মতোই গাড়িটিতে রয়েছে সিক্স/থ্রি ও ‘জিটি’ লোগো।

এন/ডি-উড ওয়ার্কিং আর্ট চ্যানেলটি ইতিমধ্যেই কাঠের গাড়ি তৈরিতে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে। আগেও ভ্যান ডাও ফেরারি টু/ফাইভ/জিরো-জি/টি/ও এবং ল্যাম্বোরগিনি সিয়ান-এর প্রতিরূপ তৈরি করেছেন। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, ছেলের জন্য তৈরি ল্যাম্বোরগিনি তৈরিতে তিনি সময় নিয়েছেন মাত্র ৯৬ দিন।

টিএ/

মন্তব্য করুন