© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভেনেজুয়েলায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

শেয়ার করুন:
ভেনেজুয়েলায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭
international-desk
১১:০৫ এএম | ০৫ মে, ২০১৯

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের কাছে শনিবার সকালে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাত আরোহী নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।

হেলিকপ্টারটি মেঘলা আবহাওয়ার মধ্যে কারাকাস থেকে মধ্যপশ্চিমাঞ্চলীয় রাজ্য কোহেদেসে যাওয়ার পথে ‘বিধ্বস্ত’ হয় বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ বের করতে তদন্ত শুরু করেছে।

হেলিকপ্টারটিতে দুই জন লেফটেন্যান্ট কর্নেল ও পাঁচ জন জুনিয়র র‌্যাঙ্কের কর্মকর্তা ছিলেন বলে খবরে প্রকাশ।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক টুইটে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন