© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুতিনকে ছয় হাতির বাচ্চা উপহার দিয়ে ধন্যবাদ পেলো জান্তা সরকার

শেয়ার করুন:
পুতিনকে ছয় হাতির বাচ্চা উপহার দিয়ে ধন্যবাদ পেলো জান্তা সরকার

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৩ পিএম | ০৬ মার্চ, ২০২৫
মিয়ানমার রাশিয়াকে ছয়টি হাতির বাচ্চা উপহার দিয়েছিল, যা নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিয়ানমারের জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অঙ হ্লাইংকে ধন্যবাদ জানিয়েছেন। পুতিন এই ধন্যবাদ বার্তা দেন মস্কো সফরের সময়।

ছয়টি হাতি উপহার দেওয়ার জন্য বৈঠকে পুতিন মিয়ানমারকে ধন্যবাদ দিয়ে জানান, হাতিগুলোকে ইতোমধ্যে মস্কো চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।

২০২১ সালে মিয়ানমারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। তারপর থেকে এই নিয়ে চতুর্থবারের মতো রাশিয়া সফর করলেন হ্লাইং।

জেনারেল হ্লাইং পুতিনকে ‘রাজা’ বলে উল্লেখ করে ইউক্রেইনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার প্রতি সমর্থন জানান। হ্লাইং বলেন, “আপনার শক্তিশালী ও সিদ্ধান্তমূলক নেতৃত্বের গুণে জয় আপনারই হবে বলে আমার বিশ্বাস।”

মন্তব্য করুন