© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুরনো গানগুলো তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে চাই: ডলি

শেয়ার করুন:
পুরনো গানগুলো তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে চাই: ডলি
entertainment-reporter
০৯:৩৫ পিএম | ০৫ মে, ২০১৯

জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। মাঝে সাত বছরের বিরতি নিয়েছিলেন তিনি। তবে ওই সময় বেকার বসে থাকেননি এই শিল্পী। স্টেজ শোতে মনোযোগী ছিলেন তিনি। অডিও ইন্ডাস্ট্রির চরম দুরবস্থার কারণেই ছিল তার এই অভিমান।

তবে অভিমান ভুলে এখন আবারো মনোযোগী হয়েছেন এ গায়িকা। নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি, সে সঙ্গে শো করছেন ডলি সায়ন্তনী।

এদিকে, শিল্পীর ব্যস্ততা এখন কেমন কাটছে? এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ টাইমস’কে ডলি বলেন, বর্তমানে সংগীতাঙ্গনে বেশ ব্যস্ত সময় পার করছি। চলতি বছর আরো কিছু কাজের পরিকল্পনা করা আছে। এরইমধ্যে আসিফ আকবরের সঙ্গে কয়েকটি দ্বৈত গানের কাজ শেষ হয়েছে। আর কয়েকটি নতুন একক গানও শেষ করেছি। সেগুলো সামনেই প্রকাশিত হবে।

এসবের বাইরেও ডলি কিছু কাজ করছেন। বর্তমানে তিনি তার পুরনো জনপ্রিয় গানগুলো থেকে বাছাইকৃত গানের মিউজিক ভিডিও নিয়ে ব্যস্ত আছেন। এরইমধ্যে কয়েকটি গানের ভিডিওর কাজও শেষ হয়েছে। দেশের বিভিন্ন মনোরম লোকেশনে এসবের শুট করেছেন বলে জানান ডলি সায়ন্তনী।

তিনি এ প্রসঙ্গে বলেন, কিছু মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন করেছি। এ বছরই সবগুলো ইউটিউবে প্রকাশ পাবে।  আমি চাই, এই গানগুলো তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে। পাশাপাশি গানগুলো সংরক্ষণের ব্যবস্থা করতে। আর এই পুরনো গানগুলো নিয়ে আমি ভীষণ আশাবাদী। কারণ, প্রথম প্রকাশের পর এই গানগুলো থেকে দারুণ সাড়া মিলেছিল।

 

টাইমস/জেকে/জেডটি

মন্তব্য করুন