© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কোম্পানি রিটার্ন দাখিলের সময় বাড়লো ৩০ এপ্রিল পর্যন্ত

শেয়ার করুন:
কোম্পানি রিটার্ন দাখিলের সময় বাড়লো ৩০ এপ্রিল পর্যন্ত

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩২ পিএম | ১২ মার্চ, ২০২৫

<div><span style="">কোম্পানি করদাতাদের আয়কর দাখিলের সময় ফের বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্...

কোম্পানি করদাতাদের আয়কর দাখিলের সময় ফের বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (১২ মার্চ) করনীতির দ্বিতীয় সচিব এইচ এম শাহরিয়ার হাসানের সই করা এক আদেশে কোম্পানির ক্ষেত্রে রিটার্ন জমার সময় ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

এতে বলা হয়, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩৩৪ এর দফা (খ)-এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড আয়কর আইন, ২০২৩ এ সংজ্ঞায়িত কোম্পানি করদাতাদের ২০২৪-২৫ করবর্ষের জন্য পূর্বে নির্ধারিত কর দিবস ১৬ মার্চ ২০২৫ তারিখের পরিবর্তে ৩০ এপ্রিল ২০২৫ তারিখ নির্ধারণ করলো।

মূলত সম্প্রতি কোম্পানির রিটার্ন জমার সময় বাড়াতে এনবিআরে চিঠি পাঠায় ব্যবসায়ীদের কয়েকটি সংগঠন। যার প্রেক্ষিতে ফের বাড়ানো হলো সময়।

এর আগে গত ৩০ জানুয়ারি কোম্পানির রিটার্ন জমার তারিখ ১৫ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে ১৬ মার্চ পর্যন্ত নির্ধারণ করেছিল এনবিআর।

এফপি/টিএ 

মন্তব্য করুন