দুই দেশ থেকে এলো ৩৮ হাজার টন চাল
ছবি : সংগৃহীত
০১:৪১ এএম | ১৩ মার্চ, ২০২৫
<div style="text-align: justify; ">ভারত ও ভিয়েতনাম থেকে ৩৮ হাজার ৮৮০ মেট্রিক টন চাল নিয়ে দুটি জাহা...
ভারত ও ভিয়েতনাম থেকে ৩৮ হাজার ৮৮০ মেট্রিক টন চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।বুধবার (১২ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, জিটুজি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে ১৭ হাজার ৮০০ মেট্রিক টন আতপ চাল নিয়ে একটি জাহাজ ও আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সম্পাদিত চুক্তির আওতায় ভারত থেকে আমদানিকৃত ২১ হাজার মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। দুটি জাহাজই বন্দরের জেটিতে চাল খালাসের জন্য অপেক্ষা করছে।
তিনি জানান, জাহাজে রাখা চালের নমুনা পরীক্ষা শেষে খালাসের কার্যক্রম শুরু হবে।
এমআর/টিএ