এটা বিশ্বাস করা কষ্টের: মাহমুদউল্লাহর স্ত্রী

আগেই টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। শুধু চালিয়ে যাচ্ছিলেন ওয়ানডে ক্রিকেট। সেখান থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন মিস্টার সাইলেন্ট কিলার। এতে দীর্ঘ ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন মাহমুদউল্লাহ।

বুধবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। যেখানে তিনি লিখেছেন, ‘সকল প্রশংসা মহান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ দিতে চাই, যারা সবসময় আমাকে সমর্থন দিয়েছে।’

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর মাহমুদউল্লাহকে নিয়ে সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন বার্তা দিয়েছেন তার স্ত্রী জান্নাতুল কাউসার মিষ্টি। তিনি লেখেন, 'সবকিছুরই শেষ আছে, কিন্তু এটা বিশ্বাস করা কষ্টের যে তোমাকে আর লাল-সবুজ জার্সিতে দেখা যাবে না।'

বাংলাদেশের পক্ষে বিশ্বকাপে প্রথম সেঞ্চুরিয়ান মাহমুদউল্লাহ। সেই স্মৃতিচারণ করে রিয়াদপত্নী লেখেন, '২০০৭-২০২৫ মনে করার মতো কত স্মৃতি রয়েছে! বিশ্বকাপে সেঞ্চুরি করার পর আমার জন্য করা তোমার উদযাপন জীবনের শ্রেষ্ঠ উপহার!'

তিনি আরও লেখেন, 'গত ১৭ বছর তোমার উত্থান-পতনের সঙ্গে ছিলাম, আলহামদুলিল্লাহ আমি এখনও তোমার সঙ্গে আছি। তুমি আমার প্রিয় ক্রিকেটার, আমার নায়ক আর তুমি চিরকাল একই থাকবে। মাশাআল্লাহ, তোমাকে আমার বলে আমি গর্বিত, যে এত নিষ্ঠা, সততা এবং ভালোবাসার সঙ্গে দেশের জন্য সেবা করেছে।'

মাহমুদউল্লাহর স্ত্রী লেখেন, 'তোমার জীবনের নতুন যুগে আমরা আরও বেশি পারিবারিক সময় পাবো ইনশাআল্লাহ, যা আমরা ১৭ বছর ধরে মিস করছি! সবশেষে আলহামদুলিল্লাহ! আল্লাহ আমার পরিবারকে আশীর্বাদ করুন এবং বদ নজর থেকে দূরে রাখুন। আমিন।'

আরএইচ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
জামায়ত আমিরের জনসভা, কানায় কানায় পূর্ণ নওগাঁর এটিএম মাঠ Feb 05, 2026
img
টানা দ্বিতীয় ম্যাচ বয়কটের পথে রোনালদো Feb 05, 2026
img
৩৩ বছর আগের ছবি পোস্ট করে নস্টালজিক ফারুক আহমেদ Feb 05, 2026
img
নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না: ফুয়াদ Feb 05, 2026
img
রাজশাহীর চার জেলায় আজ জামায়াত আমিরের নির্বাচনী জনসভা Feb 05, 2026
img
ভোটকেন্দ্রে ৫ মিনিটে ফোর্স পৌঁছাবে : চট্টগ্রাম জেলা প্রশাসক Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ৮ আসামিকে Feb 05, 2026
img
ভোটের দিন চলবে বাড়তি মেট্রোরেল Feb 05, 2026
img
নির্বাচনের পর যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: আজাদ মজুমদার Feb 05, 2026
img
আজ না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট Feb 05, 2026
img
‘ধুরন্ধর রিভেঞ্জ’ এড়াতে তারিখ বদলাচ্ছে ‘ডাকাত’? Feb 05, 2026
কুর/আন থেকে সর্বোচ্চ উপকার পাওয়ার উপায় | ইসলামিক জ্ঞান Feb 05, 2026
শোরুম উদ্বোধন বিতর্কের জবাব দিলেন অপু Feb 05, 2026
img
স্থায়ী চাকরি ছেড়ে রূপালি পর্দায়, অনুপ্রেরণার নাম আবির! Feb 05, 2026
img
দ্য ডিপ্লোম্যাট -এর চোখে বাংলাদেশের ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ তারেক রহমান Feb 05, 2026
img
ফের বিতর্কিত ভিডিও ভাইরাল জামায়াত প্রার্থী খালিদুজ্জামানের Feb 05, 2026
img
রাজবাড়ীতে নতুন ভোটার বেড়েছে ৫৭ হাজার Feb 05, 2026
img
শুভ জন্মদিন রোনালদো ও নেইমার Feb 05, 2026
img
ভারতীয় চলচ্চিত্রে সাহসী নির্মাণে সন্দীপ রেড্ডি ও আদিত্য ধর! Feb 05, 2026
img
গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা Feb 05, 2026