© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টানা ২ হারের পর রিয়ালের ভাগ্যপ্রসুত জয়

শেয়ার করুন:
টানা ২ হারের পর রিয়ালের ভাগ্যপ্রসুত জয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৮ এএম | ০৭ মার্চ, ২০২৬
লা লিগায় টানা দুই হারের পর আবারও পয়েন্ট হারাতে বসেছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচের যোগ করা সময়েরও শেষ মুহূর্তে ভাগ্যের ছোঁয়ায় পাওয়া গোলে স্বস্তির জয় পেল আলভারো আরবেলোয়ার দল।

প্রতিপক্ষের মাঠে শুক্রবার রাতের লিগ ম্যাচটি ২-১ গোলে জিতেছে রিয়াল। শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে তারা ব্যবধান নামিয়ে আনল ১ পয়েন্টে।

ম্যাচের একাদশ মিনিটে অহেলিয়া চুয়ামেনি রিয়ালকে এগিয়ে নেন। ২৫তম মিনিটে সমতা টানেন বোর্হা ইগলেসিয়াস। ৯০ মিনিট পেরিয়ে পাঁচ মিনিট যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ফেদে ভালভের্দের গোল গড়ে দেয় ব্যবধান। তার শট প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।



পুরো ম্যাচে দুটি গোল ছাড়া রিয়াল লক্ষ্যে শট রাখতে পারে আর স্রেফ একটি, যেটি গোলরক্ষককে ভাবাতেই পারেনি। তুলনামূলক ভালো খেলে মূল্যবান একটি পয়েন্ট পাওয়ার আশা জাগিয়েও, হতাশা নিয়ে মাঠ ছাড়ে সেল্তা ভিগো।

২৭ ম্যাচে ২০ জয় ও তিন ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বর্দমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।

২৭ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে সেল্তা ভিগো।

এসকে/টিএ

মন্তব্য করুন