বাজারে এলো নতুন ইলেকট্রিক স্কুটার, এক চার্জে চলবে ১৮১ কিমি

এখন অনেক মানুষ তেল খরচ এবং পরিবেশ দূষণ কমাতে ইলেকট্রিক স্কুটার ব্যবহার করছেন। তাদের জন্য বাজারে আসছে নতুন ইলেকট্রিক স্কুটার Simple OneS।

এই স্কুটারটি দুর্দান্ত রেঞ্জ এবং আকর্ষণীয় ডিজাইনে বাজারে এসেছে। এর প্রধান প্রতিপক্ষ হবে Ola (ওলা ইলেকট্রিক স্কুটার)। রেঞ্জ, ডিজাইন এবং স্মার্ট ফিচারের দিক থেকেও এটি বেশ আকর্ষণীয়।

Simple OneS ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি এবং রেঞ্জ

Simple OneS-এ ৩.৭ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক এবং ৮.৫ কিলোওয়াট ক্ষমতার মোটর রয়েছে। এটি ফুল চার্জে ১৮১ কিলোমিটার পর্যন্ত পড়ি দিতে সক্ষম।

এতে চারটি রাইডিং মোড রয়েছে– ইকো, রাইড, ড্যাশ এবং সনিক। সনিক মোডে স্কুটারটি ২.৫৫ সেকেন্ডে ০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে পারে। স্কুটারটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০৫ কিলোমিটার।

Simple OneS ইলেকট্রিক স্কুটারের ফিচার

এই স্কুটারে রয়েছে ৭ ইঞ্চির টাচস্ক্রিন ড্যাশবোর্ড, যা কাস্টমাইজেবল থিম, অ্যাপ ইন্টিগ্রেশন, টার্ন-বাই-টার্ন নেভিগেশন এবং ওভার-দ্য-এয়ার আপডেটের সুবিধা দেয়। এতে আরও রয়েছে ফাইন্ড মাই ভেহিকেল, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম এবং রিজেনারেটিভ ও র‍্যাপিড ব্রেকিং সিস্টেম।
স্কুটারটিতে পার্ক অ্যাসিস্ট ফাংশনও রয়েছে, যা সামনে ও পিছনে উভয় দিকে চলতে সহায়তা করে। এছাড়া এতে রয়েছে ৫জি ই-সিম, ওয়াই-ফাই এবং ব্লুটুথ কানেক্টিভিটি।

Simple OneS ইলেকট্রিক স্কুটারের দাম

Simple OneS ইলেকট্রিক স্কুটারের দাম শুরু ১,৩৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম) থেকে। এটি দেশের ১৫টি শহরের শোরুমে পাওয়া যাবে। ভবিষ্যতে ভারতের ২৩টি রাজ্যে ১৫০টি শোরুম ও ২০০টি সার্ভিস সেন্টার খোলার পরিকল্পনা রয়েছে কোম্পানির।


Share this news on:

সর্বশেষ

img
হাসপাতাল চত্বরে ভক্তদের ভিড়ের মাঝে রামচরণ! Feb 01, 2026
img
‘বিফ স্টেক’ বিতর্কে ক্ষোভ প্রকাশ অভিনেত্রী সৌমিতৃষার Feb 01, 2026
img
প্রকাশ পেল নেপালে শুটিং হওয়া সেই গান Feb 01, 2026
img
প্রধান ২ সিনেমায় কি তবে দেবের নায়িকা হিসেবে দেখা যাবে সৌমিতৃষাকে? মুখ খুললেন প্রযোজক Feb 01, 2026
img
জান্নাতের টিকিট বিক্রি না করতে পেরে এখন বিকাশ ও এনআইডি নিচ্ছে জামায়াত: কামরুল হুদা Feb 01, 2026
img
১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা : ১১ দলীয় জোট Feb 01, 2026
img
একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার! বিতর্ক বাঁধতেই কী জবাব অভিনেত্রীর? Feb 01, 2026
img
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে ক্যাডার হওয়া কামাল হোসেন বরখাস্ত Feb 01, 2026
img
ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান Feb 01, 2026
img
মেয়র জাহাঙ্গীরের লুঙ্গির তলার লোককেও মনোনয়ন দিতে হয়, আফসোস লাগে: রুমিন ফারহানা Feb 01, 2026
img
পাকিস্তান সফরে হোয়াইটওয়াশ হয়ে অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ড Feb 01, 2026
img
‘অ্যাফ্রোবিটের জনক’ ফেলা কুটি, প্রথম আফ্রিকান হিসেবে পাচ্ছেন গ্র্যামির আজীবন সম্মাননা Feb 01, 2026
img
সালমানের লুক নিয়ে হাসাহাসি, জবাব দিলেন নায়ক Feb 01, 2026
img
শেষ রেসের জন্য প্রস্তুত ভিন ডিজেল! Feb 01, 2026
img
জামায়াতে ইসলামী মুনাফেকের দল: ফজলুর রহমান Feb 01, 2026
img
নিজ বাসায় ভাঙচুর ও চুরি, ৫ দিন পর জানলেন অভিনেতা Feb 01, 2026
img
ঢাকায় চালু হলো তুরস্কের ভিসা আবেদনকেন্দ্র, জেনে নিন এন্ট্রি ফি Feb 01, 2026