হাসিনাকে রক্ষায় টাকা প্রদানকারীদের নাম প্রকাশের আহ্বান বুলুর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যা বুলু বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনের নামে যে নতুন পার্টির আবির্ভাব হয়েছে, তাদের মুখ ফসকে বের হয়ে গেছে—যারা শেখ হাসিনার সঙ্গে কবরে যেতে চেয়েছেন। তারা কেউ ১৫ কোটি দিয়েছেন, কেউ গাড়ি দিয়েছেন, কেউ হেলিকপ্টার দিয়েছেন—কেউ তাদের আর্থিকভাবে সহায়তা দিচ্ছেন।

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কুমিল্লা বিভাগীয় মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরকত উল্যা বুলু বলেন, ‘আমরা সুস্পষ্টভাবে বলতে চাই কারা শেখ হাসিনার সঙ্গে কবরে যেতে চেয়েছেন? কত টাকা শেখ হাসিনাকে দিয়েছেন? কত টাকা নতুন কিংস পার্টির জন্য দিচ্ছেন? কত টাকা বিএনপিকে প্রতিরোধ করার জন্য খরচ করছেন? আপনারা এগুলো মিডিয়ায় প্রকাশ করবেন।

আপনারা কেন এই কথাগুলো মানুষের সামনে আনছেন না? কাদেরকে প্রশ্রয় দিচ্ছেন আপনারা? মিডিয়া হাউজগুলো কারা নিয়ন্ত্রণ করে?’

তিনি আরো বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের নামে যারা নতুন পার্টি করেছে, বাংলাদেশের এমন কোনো জেলা নেই যেই জেলার এক্সইএন, চিফ ইঞ্জিনিয়ার, সেক্রেটারি থেকে শুরু করে এমন কোনো সরকারের মন্ত্রণালয় নাই যেখানে তারা তদবির করে না। তাদের কথা তো আপনারা লেখেন না! তাদের কথা তো আসছে না। আমাদের কাছে সুস্পষ্টভাবে তাদের কথাগুলো আসতে হবে। আপনারা ওই ব্যক্তিগুলোর নাম প্রকাশ করেন যারা শেখ হাসিনাকে রক্ষা করার জন্য ৭ দিন আগেও হাজার হাজার কোটি কোটি টাকা দিয়েছেন।
কারা তার সঙ্গে কবর পর্যন্ত যেতে চাইলেন এই লিস্টটা প্রকাশ করেন।’

এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইঁয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াছিম, মহানগর বিএনপির আহবায়ক উৎবাদুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ কুমিল্লা-চাদঁপুর-নোয়াখালী, ফেনী, বিবাড়িয়া জেলার বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Share this news on:

সর্বশেষ

img
বিনোদন সিনেমা ইউনিভার্সিটি হলে শাকিব হবেন প্রিন্সিপাল: শবনম বুবলী Feb 07, 2026
img
রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়? Feb 07, 2026
img
ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা বিনা ট্যাক্সের গাড়ি নেবে না: শফিকুর রহমান Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবেন, ভোট দেবেন ১১ দলীয় ঐক্যজোটে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
ফুলের হার হাতে নিয়ে হেরে গেছি: রাখি সাওয়ান্ত Feb 07, 2026
img
মডেলরাও লেগে থাকলে ভালো অভিনয় করতে পারবে: তানজিয়া জামান মিথিলা Feb 07, 2026
img
আমরা ন্যায়বিচার কায়েম করার পক্ষে : জামায়াত আমির Feb 07, 2026
img

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান

জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারেন Feb 07, 2026
img
স্মার্টফোনহীন সেই সময়ে সালমানের পার্টি কাণ্ড, ভাইরাল স্মৃতি Feb 07, 2026
img
মালিঙ্গার চোটে ভাগ্য বদলালো মাদুশানের Feb 07, 2026
img
অনুরাগীদের ভিড়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখে শাহিদ কাপুর, মাঝপথেই মঞ্চ ছাড়লেন অভিনেতা Feb 07, 2026
img
কেন উটের জন্য পাসপোর্ট চালু করেছে সৌদি? Feb 07, 2026
img
রাতের অন্ধকারে জিয়াগঞ্জে ‘বেআইনি’ কাজ অরিজিৎ-আমিরের! বিতর্ক তুঙ্গে Feb 07, 2026
img
এপস্টেইনের সাবেক প্রেমিকার মেইল ফাঁস, কী লিখেছিলেন ট্রাম্পের স্ত্রী? Feb 07, 2026
img
সালমানের বান্ধবীর সঙ্গে অরিজিতের নতুন গান, দ্বন্দ্বের অবসান নিয়ে গুঞ্জন Feb 07, 2026
img
কেউ প্রবাসে গিয়ে মারা গেলে পরিবারের দায়িত্ব নেবে রাষ্ট্র: জামায়াত আমির Feb 07, 2026
img

কারা অধিদপ্তর

মাথা ঘুরে পড়ে যান বাথরুমে, হাসপাতালে প্রাণ গেল রমেশ চন্দ্র সেনের Feb 07, 2026
img
মহিউদ্দিন রনিকে কেবিনে স্থানান্তর Feb 07, 2026
img
মৃত্যুর ৭ বছর পর প্রকাশ হচ্ছে সুবীর নন্দীর নতুন গান Feb 07, 2026
img
জাবেরের গুলিবিদ্ধের খবর ছড়ানো ক্লিকবেইট সাংবাদিকতার ফল: প্রেস সচিব Feb 07, 2026