আইপিএলে দুই বছরের জন্য নিষিদ্ধ হ্যারি ব্রুক!

আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবুও শোনা যাচ্ছে, দুই বছরের জন্য আইপিএলে নিষিদ্ধ হয়েছেন ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক। আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার সময়ই বোঝা গিয়েছিল, বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন হ্যারি ব্রুক।

বিসিসিআইয়ের এক সূত্রের বরাত দিয়ে দুই বছরের জন্য নিষিদ্ধ হওয়ার বিষয়টি জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। ব্রুককে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে বিসিসিআই।

ভারতীয় বোর্ডের এক কর্মকর্তা গণমাধ্যমটিকে বলেছেন, ‘ইসিবি এবং হ্যারি ব্রুককে দুই বছরের নিষেধাজ্ঞার একটি আনুষ্ঠানিক বার্তা পাঠিয়েছে বিসিসিআই। গত বছরের নিলামের পরেই টুর্নামেন্টের নীতি অনুযায়ী প্রত্যেক ক্রিকেটারকে বিষয়টি জানানো হয়েছে। বোর্ডের তৈরি এই নীতি সব ক্রিকেটারকে মানতে হবে।’

আইপিএলের নতুন নিয়মে বলা হয়েছে, ‘যেকোনো খেলোয়াড় রেজিস্ট্রেশন করে এবং নির্বাচন করার পর টুর্নামেন্ট শুরুর আগে নিজেকে সরে নেন, তাকে টুর্নামেন্ট এবং নিলামে দুই মৌসুমের জন্য নিষিদ্ধ করা হবে।’

এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার কথা ছিল ব্রুকের। নিলাম থেকে ৬ কোটি ২৫ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল দিল্লি। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। এর আগের আসরেও নাম সরিয়ে নেন ব্রুক।

সেবার ৪ কোটি রুপিতে নিয়েছিল দিল্লিই।

এসএম

Share this news on:

সর্বশেষ

img
বড়দের নিয়ে সুর তুলেছে শিশুশিল্পী মৃন্ময়ী মেঘা Feb 04, 2026
img
বাংলাদেশের বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে মুখ খুললেন সালাউদ্দিন Feb 04, 2026
img
শাকিবের অবস্থান অনেক উর্ধ্বে : অপু বিশ্বাস Feb 04, 2026
img
বাঁশির ফুঁয়ে উষ্ণতা ছড়ানো বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় নারী ফুটবল রেফারি Feb 04, 2026
img
ইউক্রেনীয় ওয়েবসাইটের ‘কিল লিস্টে’ ফিফা সভাপতির নাম! Feb 04, 2026
img
শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলুম করা যাবে না: সারজিস আলম Feb 04, 2026
img
ভোলা-বরিশাল সেতু নির্মাণের জন্য তারেক রহমানের কাছে দাবি জানালেন পার্থ Feb 04, 2026
ভোলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন শিবির সভাপতি সাদ্দাম . Feb 04, 2026
img
ব্যস্ত শিডিউলের মাঝেও বিয়ের আসরে হাজির দেব! Feb 04, 2026
ফরিদপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা যা বললেন তারেক রহমান| Feb 04, 2026
img
৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ধানের শীষ প্রার্থী ববি হাজ্জাজ Feb 04, 2026
img
ঢাকা-১৬ আসনে যৌথ বাহিনীর টহল জোরদার Feb 04, 2026
img
নির্বাচনের আগে-পরে ৭ দিন আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 04, 2026
img
দীর্ঘদিন পর শাহরুখের ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে প্রিয়াঙ্কা চোপড়া! Feb 04, 2026
ভোলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন শিবির সভাপতি সাদ্দাম Feb 04, 2026
ফরিদপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা যা বললেন তারেক রহমান Feb 04, 2026
img
‘কর্তব্য’ মুভিতে ফের পুলিশের ভূমিকায় সাইফ! Feb 04, 2026
img
শেরপুরে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় মানুষের ঢল Feb 04, 2026
img
কেন বিচ্ছেদ মেনে নিয়েছিলেন, কারণ জানালেন আমির খান! Feb 04, 2026
img
‘এপস্টেইন ফাইল্‌স’ নিয়ে ক্ষোভপ্রকাশ কঙ্গনার! Feb 04, 2026