চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস চাপায় নিহত

চট্টগ্রাম জেলার দোহাজারী সদরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের চাপায় দুই স্কুল শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। নিহত দুই শিক্ষার্থী আপন ভাই-বোন। দুর্ঘটনার পর মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে তারা।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের একটি বাস ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক শিক্ষার্থী ও রিকশাচালক নিহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরেক শিক্ষার্থী।

নিহতরা হলেন -ওয়াকার উদ্দীন আদিল (১২) ও তার বড় বোন সপ্তম শ্রেণির শিক্ষার্থী উম্মে হাবিবা রিজভী (১৫) ও রিকশাচালক রুহুল আমিন (৪৫)। এ ঘটনায় নবম শ্রেণির আরেক শিক্ষার্থী কাজী ফাহমিদা ওয়াশিমা তুশিন (১৫) গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, নিহত দুই ভাই-বোন দোহাজারী পাঠশালা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। সকালে কোচিংয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। তারা দোহাজারী জামিজুরি এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের সন্তান।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সুবরঞ্জন চাকমা বাসসকে জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও সহকারী পালিয়ে গেছে।
 
এসএম

Share this news on:

সর্বশেষ

img
রাজবাড়ীতে নতুন ভোটার বেড়েছে ৫৭ হাজার Feb 05, 2026
img
শুভ জন্মদিন রোনালদো ও নেইমার Feb 05, 2026
img
ভারতীয় চলচ্চিত্রে সাহসী নির্মাণে সন্দীপ রেড্ডি ও আদিত্য ধর! Feb 05, 2026
img
গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা Feb 05, 2026
img
বাংলাদেশের পাশে দাঁড়ানোয় পাকিস্তানকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল Feb 05, 2026
img
পোস্টাল ভোট : বাংলাদেশে ফিরল পৌনে ৪ লাখ ব্যালট Feb 05, 2026
img
নতুন বছরে কাজ আর দায়িত্বেই ব্যস্ত থাকতে চান সঙ্গীতশিল্পী সালমা! Feb 05, 2026
img
২০২৬- এ ভারতীয় সিনেমায় আসছে একের পর এক চমক! Feb 05, 2026
img
নওগাঁয় জামায়াতের জনসভাস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা Feb 05, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের কারণ জানালেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ Feb 05, 2026
img

মন্ত্রিসভার বৈঠকে বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাংলাদেশকে বাদ দেওয়ায় ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছি Feb 05, 2026
img
তারেক রহমানের উদ্দেশে এরশাদের সাবেক স্ত্রীর খোলা চিঠি Feb 05, 2026
img
‘এন্থিরান’ এবং ‘রা.ওয়ান’ আজও আলোচনার ভিন্ন এক উচ্চতায়! Feb 05, 2026
img
বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডারকে দলে ভেড়াল তুর্কি ক্লাব Feb 05, 2026
img
নির্বাচনী হয়রানির অভিযোগে হাসনাত আব্দুল্লাহর সমর্থকদের বিরুদ্ধে জিওপির সংবাদ সম্মেলন Feb 05, 2026
img
ড. ইউনূসের দেওয়া সুখবরকে সুখবর মনে করি না : তারেক Feb 05, 2026
img
আবেদপুত্র সিয়ামের জামিন শুনানি আজ Feb 05, 2026
img
নেটফ্লিক্সে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেতে যাচ্ছে আইনি থ্রিলার চলচ্চিত্র ‘ইক্কা’ Feb 05, 2026
img
টাকার অভাবে আমাদের প্রার্থীদের নির্বাচন করতে কষ্ট হয় : চরমোনাই পীর Feb 05, 2026
img
সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল Feb 05, 2026