দামেস্কে বিমান হামলা চালালো ইসরাইল

সিরিয়ার অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে চলছে আন্তর্জাতিক কূটনৈতিক ও সামরিক তৎপরতা। দেশটি সফর করছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও গোয়েন্দা সংস্থার প্রধান। এর মধ্যেই দামেস্কে বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

সিরিয়ায় সম্প্রতি অভ্যন্তরীণ সংঘর্ষে হতাহত হয়েছেন বহু মানুষ। চলমান সংঘাতের মধ্যেই বৃহস্পতিবার (১৩ মার্চ) সিরিয়ার রাজধানী দামেস্কে একটি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। দেশটির সামরিক বাহিনীর দাবি, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের কমান্ড সেন্টারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা ও পরিচালনার জন্য ব্যবহার করা হচ্ছিল জায়গাটি।

তবে এ দাবি প্রত্যাখান করেছে ইসলামিক জিহাদ। তবে অন্য একটি মাধ্যম বলছে, ইসরাইলি হামলার মূল লক্ষ্য ছিল একজন ফিলিস্তিনি।

এর মধ্যেই সিরিয়ার রাজধানী দামেস্ক সফর করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও গোয়েন্দা সংস্থার প্রধান। নতুন সরকারকে সমর্থন দিচ্ছে আঙ্কারা। তবে দেশটিতে সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতার কারণে নতুন সরকারকে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। তুরস্কের কর্মকর্তারা সেখানে বিভিন্ন কৌশলগত ও রাজনৈতিক আলোচনা করেন বলে জানা গেছে।

সিরিয়ার এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই দেশটির সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী। ইউরোপীয় দেশগুলোকে সংখ্যালঘুদের সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পাশাপাশি, সিরিয়ার দ্রুজ সম্প্রদায়ের জন্য মানবিক সহায়তা পাঠিয়েছে তেল আবিব যা ইতোমধ্যেই সুয়াইদা প্রদেশে বিতরণ করা হয়েছে।

এদিকে, সিরিয়ার ইদলিব ও আজাজ থেকে বানিয়াস শহরে চিকিৎসা সহায়তা পৌঁছেছে। শহরটিতে কয়েকদিন ধরে চলমান সংঘর্ষে প্রায় ১৪০০ মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। চিকিৎসক দল স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা দিচ্ছে। এর পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ সরবরাহ করেছে।

এফপি/ টিএ 

Share this news on:

সর্বশেষ

img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026
img
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা Feb 07, 2026