© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিজের উৎপাদিত সবজি অসহায়দের দিলেন ইউএনও

শেয়ার করুন:
নিজের উৎপাদিত সবজি অসহায়দের দিলেন ইউএনও

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৫ পিএম | ১৫ মার্চ, ২০২৫
পটুয়াখালীর গলাচিপা উপজেলা দিঘিরপাড়ে নিজ হাতে উৎপাদিত সবজি সংগ্রহ করে সাধারণ ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান।শনিবার (১৫ মার্চ) বেলা ১১টায় নিজ বাসভবনে প্রায় ৫০ জন নারী-পুরুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করেন তিনি।

সবজির মধ্যে ছিল লাউ, মিষ্টিকুমড়া, মুলা ও করলা। সবজি বিতরণের সময় মিসেস ইউএনও নাহিদা রহমান উপস্থিত থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর বলেন, শখ করেই সবজি বাগান করেছিলাম। রমজান উপলক্ষে বাগানের তরতাজা সবজি সংগ্রহ করে সাধারণ মানুষের মাঝে বিতরণ করেছি। সত্যিই ভালো লাগছে। ভবিষ্যতেও বিতরণ কাজ অব্যাহত থাকবে।


এমআর

মন্তব্য করুন