© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘Sikandar’-এ এক গানে ২০০ নৃত্যশিল্পী!

শেয়ার করুন:
‘Sikandar’-এ এক গানে ২০০ নৃত্যশিল্পী!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০২ এএম | ১৬ মার্চ, ২০২৫
২০২৫ সালের ঈদে আসছে বলিউড ভাইজান সালমান খানের নতুন ছবি ‘সিকান্দার’। যেখানে তার বিপরীতে দেখা যাবে রাশমিকাকে। ইতোমধ্যেই শুরু হয়েছে ছবিটির শুটিং। এবার জানা গেল, সিনেমাটিতে একটি আইটেম গান রাখা হয়েছে। যে গানে সালমান-রাশমিকার সঙ্গে পারফর্ম করেছেন ২০০ নৃত্যশিল্পী।

মিড-ডে এক প্রতিবেদনে জানিয়েছে, গানটিতে সালমান খান ও রাশমিকার সঙ্গে ২০০ নৃত্যশিল্পী পারফর্ম করেছেন। গানটিতে উৎসবমুখর আবহ রয়েছে। গলায় চেইন, কানে দুল, ফুলহাতা শার্ট ও ডেনিমের প্যান্ট পরে গানে নেচেছেন সালমান। আর রাশমিকা পরেছিলেন সালোয়ার কামিজ, যাতে ঐতিহ্যর ছাপ স্পষ্ট।

আইটেম গানটি তৈরি হয়েছে মুম্বাইয়ের ধারাভি বস্তির আবহে। এ গানের সংগীতায়োজন করেছেন প্রীতম। আগামী অক্টোবর পর্যন্ত মুম্বাইয়ে সিনেমাটির শুটিং চলবে। চলতি বছরের শেষের দিকে দুটো রোমান্টিক গানের শুটিংয়ের জন্য ইউরোপে যাবে সিনেমাটির টিম।

বর্তমানে মুম্বাইয়ে ‘সিকান্দার’ সিনেমার শুটিং চলছে। এর শুটিং করতে গিয়ে আঘাত পেয়েছেন সালমান খান। এ দুর্ঘটনায় সালমানের পাঁজরের হাড় ভেঙেছে বলে জানিয়েছেন এই অভিনেতা।
ছবিটির পরিচালনা করছেন এ আর মুরুগাদোস এবং প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। সালমান-রাশমিকার সঙ্গে সিনেমাটিতে যোগ দিয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল।

মন্তব্য করুন