© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আফগানিস্তানে খেলার সময় স্থলমাইন বিস্ফোরণ, সাত শিশু নিহত

শেয়ার করুন:
আফগানিস্তানে খেলার সময় স্থলমাইন বিস্ফোরণ, সাত শিশু নিহত
international-desk
০৯:৫৬ পিএম | ১২ মে, ২০১৯

আফগানিস্তানের দক্ষিণে গজনী প্রদেশে খেলার সময় স্থলমাইন বিস্ফোরণে একই পরিবারের চারজনসহ সাত শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শনিবার রাজধানী কাবুলের দক্ষিণে গজনী প্রদেশে এ ঘটনা ঘটে।

প্রাদেশিক মুখপাত্র আরেফ নুরি এএফপিকে বলেন, শিশুরা খেলার সময় মাইনের ওপর পা রাখলে এটি বিস্ফোরণ ঘটে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে তালেবান এই মাইন পুঁতে রেখেছিল বলে জানান তিনি।

তবে এ বিষয়ে তালেবানের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গজনী প্রাদেশিক পরিষদের সদস্য আমানুল্লাহ কামরানি বলেন, নিহত শিশুদের বয়স ৭-৯ বছরের মধ্যে। তাদের চারজন একই পরিবারের ছিল।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন