© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নির্যাতনের শিকার নারী নগ্ন অবস্থায় থানায় হাজির

শেয়ার করুন:
নির্যাতনের শিকার নারী নগ্ন অবস্থায় থানায় হাজির
international-desk
০৭:৩৪ পিএম | ১৩ মে, ২০১৯

ঘটনা ভারতের রাজস্থানের চুরু জেলার। দিনমজুর স্বামী কাজের সূত্রে থাকেন আসামে। স্ত্রী থাকেন শ্বশুরবাড়িতেই। রোববার সকালে শ্বশুরবাড়ির লোকজন চড়াও হয় ওই গৃহবধূর ওপর। মারধর করে শাড়ি ছিড়ে দেয় তার।

অভিযোগ জানাতে নগ্ন অবস্থাতেই থানায় ছুটে যান ওই নারী। ওই অবস্থায় তাকে দেখে সাহায্য করতে এগিয়ে আসেননি কেউ। বরং পকেট থেকে মোবাইল ফোন বের করে গোটা ঘটনা ক্যামেরাবন্দি করেন রাস্তার লোকজন।

নির্যাতনের শিকার ওই নারীর বাবার বাড়ি মহারাষ্ট্রের আকোলায়। বিয়ের পর চুরুর বিদসর এলাকায় শ্বশুরবাড়িতে চলে আসেন।

স্থানীয় পুলিশ জানায়, ওই নারীর স্বামী পেশায় দিনমজুর। কর্মসূত্রে আসামে থাকেন তিনি। তার অনুপস্থিতিতে শাশুড়ি ও ননদ মিলে ওই নারীর ওপর নির্যাতন চালান। রোববার ঝগড়া বাধলে ওই নারীকে মারধর করা হয়। ছিড়ে দেয়া হয় পরনের শাড়ি-ব্লাউজও। তাতেই মাথা ঠিক রাখতে পারেননি তিনি। নগ্ন অবস্থাতেই থানার উদ্দেশে বেরিয়ে পড়েন।

শাশুড়ি ও ননদের বিরুদ্ধে সুজনগড় থানায় এফআইআর দায়ের করেছেন ওই নারী। এই মুহূর্তে পুলিশি নিরাপত্তাতেই রয়েছেন তিনি। তদন্ত শুরু হয়েছে।

সংবাদ সংস্থা এএনআইকে দেয়া সাক্ষাত্কারে সুজনগড়ের এএসপি সীতারাম মাহিচ বলেন, ‘নগ্ন অবস্থায় থানায় এসে পৌঁছান ওই নারী। এই মুহূর্তে পুলিশই নিরাপত্তাতেই রয়েছেন উনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

আনন্দবাজার জানায়, রাস্তায় যে বা যারা ওই নারীর ছবি তুলেছেন, তাদেরও সতর্ক করে দেন এএসপি। তিনি বলেন, কোথাও ওই ছবি যদি চোখে পড়ে বা ইন্টারনেটে ভাইরাল হয়, তা হলে ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়া হবে।’

 

টাইমস/এসআই

মন্তব্য করুন