© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাকিস্তানে তালেবান হামলায় ৫ পুলিশ কর্মকর্তা নিহত

শেয়ার করুন:
পাকিস্তানে তালেবান হামলায় ৫ পুলিশ কর্মকর্তা নিহত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৪ এএম | ২২ মার্চ, ২০২৫
পাকিস্তানের তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠীর একাধিক হামলায় পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া ছয়জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে পুলিশ এসব হামলার কথা জানায়। তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেছে।খবর এএফপির।

এক পুলিশ কর্মকর্তা বলেন, খাইবারপাখতুনখোয়া প্রদেশে কমপক্ষে পাঁচটি হামলা হয়েছে।

মার্চের মাঝামাঝি সময়ে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ‘বসন্ত অভিযান’ ঘোষণা করে টিটিপি। এর পর থেকে পার্বত্য প্রদেশ খাইবারপাকতুনখোয়া প্রদেশে ৮০টির বেশি হামলার দায় স্বীকার করেছে তারা।

প্রাদেশিক রাজধানী পেশোয়ারের পুলিশপ্রধান কাশেম আলী বলেছেন, সাম্প্রতিক সময়ে পুলিশের ওপর হামলা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে।
তিনি বলেন, টিটিপি তাদের অভিযানের ঘোষণা দেওয়ার দুই দিনের মধ্যেই অন্তত ৯টি হামলা চালায়।

এফপি/এসএ

মন্তব্য করুন