© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আপিল বিভাগে নিয়োগ পেলেন দুই বিচারপতি

শেয়ার করুন:
আপিল বিভাগে নিয়োগ পেলেন দুই বিচারপতি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৯ পিএম | ২৪ মার্চ, ২০২৫
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পেলেন হাইকোর্ট বিভাগের দু’জন বিচারপতি। তারা হলেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব।

সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে তাদেরকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ ৯৫-এর দফা (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি এ, কে, এম, আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুবকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারক পদে নিয়োগদান করেছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।
টিএ/

মন্তব্য করুন