© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদের পর মুক্তি পাবে 'আব্বাস'

শেয়ার করুন:
ঈদের পর মুক্তি পাবে 'আব্বাস'
entertainment-reporter
০৭:০৮ পিএম | ১৬ মে, ২০১৯

বহুল আলোচিত ছবি ‘আব্বাস’। অনেকদিন ধরে থেমে থেমে চলছিল ছবিটির শুটিং। তবে এবার জানা গেল, শেষ হয়েছে এর পুরো শুটিং। এই ছবিতে নায়ক নিরবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সোহানা সাবা।

বর্তমানে ছবিটির দৃশ্যায়নের কাজ শেষে চলছে সম্পাদনার কাজ। সব কাজ শেষ করে পরে জমা দেয়া হবে সেন্সর বোর্ডে- এমনটাই জানিয়েছেন ছবির নায়ক নিরব।

তিনি বলেন, ‘আমরা গতকাল (১৫ মে) ছবিটির পুরো কাজ শেষ করেছি। এখন বাকি রয়েছে সম্পাদনার কাজ। এটি শেষ হলে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেয়া হবে। এরপর হলে মুক্তি পাবে ‘আব্বাস’।’

তবে কবে নাগাদ মুক্তি পেতে পারে ছবিটি? এমন প্রশ্নের জবাবে নায়ক নিরব বাংলাদেশ টাইমসের প্রতিবেদককে মুঠোফোনে বলেন, ছবিটির পরিচালক ও প্রযোজকের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি, ঈদের পরে মুক্তি পাবে এই ছবিটি।

‘আব্বাস’-এ আপনার চরিত্রটি কেমন ছিল? জবাবে নিরব বলেন, ‘এই ছবিতে আমার চরিত্রটি এক কথায় অসাধারণ। একদম ভিন্নধর্মী চরিত্র বলা যায়। যুগ যুগ ধরে অভিনয়শিল্পীরা এই ধরনের চরিত্র খুঁজে বেড়ান। এতে আমাকে পুরান ঢাকায় সংলাপ, স্টাইল, অ্যাকশনে- একেবারে ভিন্ন রূপে পাবে দর্শক। যে নিরবকে দর্শক চেনেন, তাকে পুরোপুরি ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হবে। তবে আমিও চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটা দিতে। বাকিটা দর্শক বিচার করবে, কতটা পেরেছি আর কতটা ব্যর্থ হয়েছি।’

‘আব্বাস’ ছবিতে নিরব-সাবা ছাড়াও আরো অভিনয় করেছেন সূচনা আজাদ, জয় রাজসহ আরো অনেকে। এছাড়া ছবির বিশেষ একটি চরিত্রে দেখা যাবে আইটেম গার্ল নায়লা নাঈমকে। তিনি একটি বিশেষ গানের তালে নাচবেন।

 

টাইমস/জেকে/এসআই

মন্তব্য করুন