© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মরিসন আবারো অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
মরিসন আবারো অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
central-desk
০৯:১৮ পিএম | ১৮ মে, ২০১৯

অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে অবিশ্বাস্য জয়ের পথে বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসন। নির্বাচনের এমন ফলাফল হবে তা নিজে যেমন ভাবেননি তেমনি আন্দাজ করতে পারেনি কেউই। দেশটির বিভিন্ন পর্যবেক্ষণ সংস্থার পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোও এমন ফলাফলে বিস্মিত।

এদিকে দেশটির জনগণের ভোটে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন মরিসন।

তিনি তার ভক্তদের উদ্দেশে বলেছেন, তিনি সব সময় মিরাকলে বিশ্বাসী। ভোটের আংশিক ফলাফলে দেখা গেছে লিবারেল ন্যাশনাল কোয়ালিশন মেজরিটি অর্জনের কাছাকাছি। তার মানে হলো স্কট মরিসন আবারো দেশটির প্রধানমন্ত্রী পদে থেকে যাচ্ছেন।

এদিকে পরাজয় মেনে নিয়ে বিরোধী লেবার পার্টির নেতা বিল শর্টেন ইতোমধ্যে স্বপদ থেকে সরে দাড়ানোর ঘোষণা দিয়েছেন।  

নির্বাচনের বুথ ফেরত ফলাফলে দেখা গেছে গত ছয় বছরের মধ্যে এই প্রথম কিছু সংখ্যক লেবারপার্টির সদস্যরা বিজয়ী হচ্ছেন।

নির্বাচনের চূড়ান্ত ফলাফল বাইরে আসতে আরো কয়েক ঘণ্টা সময় লাগবে। তবে এরই মধ্যে গণনাকৃত ভোটের মধ্যে অন্তত ৭০ ভাগ ভোট কোয়ালিশন সরকারের পক্ষে পড়ায় জয়-পরাজয়ের এমন হিসাব মেলানো যাচ্ছে।

 

টাইমস/এমএস 

মন্তব্য করুন