© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারত সফরের প্রস্তুতি নিচ্ছেন পুতিন, জানালেন ল্যাভরভ

শেয়ার করুন:
ভারত সফরের প্রস্তুতি নিচ্ছেন পুতিন, জানালেন ল্যাভরভ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০০ পিএম | ২৭ মার্চ, ২০২৫
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

বার্তা সংস্থা তাস জানিয়েছে, রাশিয়ান আন্তর্জাতিক বিষয়ক কাউন্সিল (RIAC) আয়োজিত 'রাশিয়া এবং ভারত: একটি নতুন দ্বিপাক্ষিক এজেন্ডার দিকে' শীর্ষক সম্মেলনে দেওয়া ভিডিও ভাষণে ল্যাভরভ এ কথা জানান।

তিনি বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতীয় সরকারপ্রধানের আমন্ত্রণ গ্রহণ করেছেন। বর্তমানে ভারতে রাশিয়ার রাষ্ট্রপ্রধানের সফরের প্রস্তুতি চলছে।

ল্যাভরভ উল্লেখ করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছর পুনর্নির্বাচিত হওয়ার পর রাশিয়ায় প্রথম বিদেশ সফর করেছিলেন। এখন আমাদের পালা।

এসএন 

মন্তব্য করুন