© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্যর্থতার দায় নিয়ে ইসরাইলের গাজা ডিভিশন কমান্ডারের পদত্যাগ

শেয়ার করুন:
ব্যর্থতার দায় নিয়ে ইসরাইলের গাজা ডিভিশন কমান্ডারের পদত্যাগ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৭ পিএম | ২৭ মার্চ, ২০২৫
ইসরাইলি বাহিনীর গাজা ডিভিশনের উত্তরাঞ্চলীয় ব্রিগেডের কমান্ডার হাইম কোহেন পদত্যাগ করেছেন। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা প্রতিহত করতে ব্যর্থতার দায় নিয়ে তিনি পদত্যাগ করেন।
হাইম কোহেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, কোহেন ইসরাইলি সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার পদমর্যাদার কর্মকর্তা ছিলেন।

বুধবার (২৬ মার্চ) গাজা ডিভিশনের দক্ষিণাঞ্চলীয় ব্রিগেডের কমান্ডার ইন চিফ মেজর জেনারেল ইয়ানিভ আসরের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
পদত্যাগ পত্রে ব্রিগেডিয়ার কোহেন বলেন,

'আমার ব্রিগেডের মূল দায়িত্ব ইসরাইল-গাজা সীমান্ত এলাকাকে সুরক্ষিত রাখা। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে যে ভয়াবহ হামলা আমাদের ব্যর্থতার পরিচায়ক। আমরা নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতার দায় নিয়েই আমি পদত্যাগ করছি।'

ইসরাইলের গাজা ডিভিশন তিনটি ব্রিগেডে বিভক্ত-উত্তর, কেন্দ্রীয় ও দক্ষিণ। ডিভিশনের দক্ষিণ ব্রিগেডের কমান্ডার ইয়ারোন ফিল্কেনমান এবং মধ্যাঞ্চলের কমান্ডার অ্যাভি রোসেনফোল্ড একই কারণ দেখিয়ে মার্চের শুরুতেই পদত্যাগ করেছিলেন।

এফপি/ এস এন


মন্তব্য করুন