© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আহলান সাহলান দ্বারে

শেয়ার করুন:
আহলান সাহলান দ্বারে
central-desk
০৮:১২ পিএম | ১৯ মে, ২০১৯

রমাদানের সুভাস ছড়িয়েছে মনে কোরআনের পরশ সবাই তো জানে। আহলান সাহলান হাঁকে সবে মিলে ইবাদতের যজবা জাগে দিলে দিলে। মাসজুড়ে শয়তান বুলন্দ যে থাকে মানুষ-জ্বিনে কুরীতি থাকে সদা টিকে। র’মত-মাগফিরাত বান্দা সদা চায়

রমাদানের সুভাস ছড়িয়েছে মনে
কোরআনের পরশ সবাই তো জানে।
আহলান সাহলান হাঁকে সবে মিলে
ইবাদতের যজবা জাগে দিলে দিলে।
মাসজুড়ে শয়তান বুলন্দ যে থাকে
মানুষ-জ্বিনে কুরীতি থাকে সদা টিকে।
র’মত-মাগফিরাত বান্দা সদা চায়

নাজাতের কামনায় দু’হাত উঠায়।
দানে সবে মন খোলা কৃপা কেউ নয়
মিসকিন-ধনক্ষয় তাতে খুশি হয়।
ভুখার প্রতি ধনীর কষ্ট বুঝে আসে
সমাজে যত বৈষম্য চলে যায় মুছে।

মন্তব্য করুন