© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারী সহকর্মীদের ধর্ষণের তালিকা বানালো মার্কিন নৌ-সেনা!

শেয়ার করুন:
নারী সহকর্মীদের ধর্ষণের তালিকা বানালো মার্কিন নৌ-সেনা!

মার্কিন নারী নৌ সেনাদের একটি ফাইল ছবি

central-desk
০৭:৫০ পিএম | ২০ মে, ২০১৯

নারী সহকর্মীদের কাকে কখন কীভাবে ধর্ষণ করা হবে তার এক বিস্তারিত তালিকা বানিয়েছিল এক মার্কিন নৌ-সেনা।

রোববার ইউএসএস ফ্লোরিডা নামের এক সাবমেরিন থেকে উদ্ধার হয়েছে সেই তালিকা।

যেখানে বলা হয়েছে, নারী সহকর্মীদের কীভাবে ধর্ষণ করা হবে, কাকে আগে, কাকে পরে ধর্ষণ করা হবে-তারই এক বিস্তারিত তালিকা তৈরি করেছিল মার্কিন নৌ-সেনারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউএসএস ফ্লোরিডা নামে এক সাবমেরিন থেকে উদ্ধার হয়েছে সেই তালিকা। একে ‘ধর্ষণ তালিকা’ নাম দিয়েছে সেনা কর্তৃপক্ষ।

কয়েক মাস আগেই এই তালিকা কর্তৃপক্ষের হাতে এলেও ফ্রিডম অব ইনফরমেশন আইনের জোরে সম্প্রতি এটি প্রকাশ করা হয়েছে।

৭৪ পাতার এই তালিকায় সব নারী সহকর্মীদের নাম দিয়ে পাশে তাদের সম্পর্কে যৌন মন্তব্য করা হয়েছে। তবে এখনও এই বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়নি।

এই তালিকা প্রকাশিত হওয়ার পরে সাবমেরিনের নারী কর্মীরা আতঙ্কে রয়েছেন বলে খবর পাওয়া গেছে।

 

টাইমস/জেডটি

 

মন্তব্য করুন