© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদের দ্বিতীয় দিনেও কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়

শেয়ার করুন:
ঈদের দ্বিতীয় দিনেও কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০২ পিএম | ০১ এপ্রিল, ২০২৫
ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় লেগে আছে। মঙ্গলবার (১ এপ্রিল) ভোর থেকে বিভিন্ন আন্তঃনগর ও কমিউটার ট্রেনে বাড়ি ফেরার জন্য স্টেশনে ভিড় করেন যাত্রীরা।

আন্তঃনগর ট্রেনগুলোতে যাত্রীর চাপ কিছুটা কম থাকলেও কমিউটার ট্রেনে টিকিটের জন্য উপচেপড়া ভিড় দেখা গেছে। যাত্রীরা অভিযোগ করেছেন, টিকিটের অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে এবং অনেক ট্রেনের টিকিট পর্যাপ্ত পরিমাণে ছাড়া হচ্ছে না।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে প্রতি পাঁচটি টিকিটের চাহিদার বিপরীতে মাত্র একটি আসনের টিকিট দেওয়া হচ্ছে। অতিরিক্ত যাত্রীদের জন্য দেওয়া হচ্ছে চারটি স্ট্যান্ডিং টিকিট, যাতে সবাই ট্রেনে উঠতে পারেন।

এফপি/টিএ

মন্তব্য করুন