© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীতে ঈদ মেলায় সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ছয়

শেয়ার করুন:
রাজধানীতে ঈদ মেলায় সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ছয়

ছবি: সংগৃহীত

Times Mojo Desk
০৩:০৬ পিএম | ০১ এপ্রিল, ২০২৫
রাজধানীর বংশাল বাংলাদেশ মাঠে ঈদ উপলক্ষে বসানো মেলায় ফাস্টফুডের দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন ৬ জন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসে।

সোমবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বিস্ফোরণের এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- রিমঝিম (১৬), মেহেদী হাসান (২৫), সাগর (২৫), ইকবাল (৩৩), নয়ন (২৯) ও অপূর্ব (১৮)।

ছুটি শেষে ছুটলো মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেনছুটি শেষে ছুটলো মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেন

বার্ন ইউনিটের চিকিৎসকরা জানান, তাদের মধ্যে রিমঝিমের শরীরে বার্ন ইনজুরি, মেহেদী হাসানের শরীরের এক শতাংশ, সাগরের শরীরে ১১ শতাংশ, ইকবালের শরীরের দুই শতাংশ, নয়নের শরীরের সাত শতাংশ অপূর্বর শরীরের এক শতাংশ শরীর বার্ন হয়েছে। তাদের মধ্যে সাগরকে ভর্তি দেওয়া হয়েছে বাকিদের জরুরি বিভাগে অবজারবেশনে রাখা হয়েছে। 

এসএন 

মন্তব্য করুন