© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কান উৎসবে ঐশ্বরিয়ার জাদু, সঙ্গে মেয়ে আরাধ্যা

শেয়ার করুন:
কান উৎসবে ঐশ্বরিয়ার জাদু, সঙ্গে মেয়ে আরাধ্যা
entertainment-desk
০৫:৪৪ পিএম | ২১ মে, ২০১৯

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। প্রতি বছর কান চলচ্চিত্র উৎসব এলেই তাকে দেখা যায় একেবারে ভিন্ন সাজে।

এর আগে, বলিউড অভিনেত্রীদের মধ্যে সর্বাধিক পাঁচ পাঁচবার এ উৎসবের লালগালিচায় হেঁটেছেন তিনি। এই রেকর্ড অন্য কোনো নায়িকার বেলায় ঘটেনি। তাইই হয়ত এই ধরনের ভিন্ন সাজে দেখা যায় সাবেক এই বিশ্ব সুন্দরীকে।

তবে সব কিছুকে এবার ছাড়িয়ে ষষ্ঠবারের মতো কান উৎসবে যোগ দিলেন ঐশ্বরিয়া। দীপিকা পাডুকোন, প্রিয়াংকা চোপড়া ও কঙ্গনা রানাউতের পর ৭২তম কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় আলো ছড়ালেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া। কানে তিনি আসা মাত্রই যেন উৎসবটি পরিপূর্ণতা পেলো। এবারো কানে তার সফরসঙ্গী একমাত্র মেয়ে আরাধ্যা বচ্চন।

এদিকে, গেলো ১৯ তারিখ ঐশ্বরিয়ার এবারের বেশ দেখে চমকে গিয়েছেন উপস্থিত সবাই। এতে মা-মেয়ে দুইজনেই মিলিয়ে পরেছেন পোশাক। সোনালি-সবুজ রঙের মিশেল তৈরি বুকখোলা গাউনে ঐশ্বরিয়াকে লাগছিল একেবারে মৎস্যকন্যার মতো।

ঐশ্বরিয়া লালগালিচায় আসতেই ফটোগ্রাফাররা হুমড়ি খেয়ে পড়েন তার ছবি তুলতে। আর তিনিও স্বভাবসুলভভাবে উড়ন্ত চুম্বন ছুড়ে দেন দর্শকদের উদ্দেশে। ঠিক যেন ঐশ্বরিয়ার উপস্থিতিতে এবারের উৎসবটা পরিপূর্ণতা পেলো।

এদিকে, এরই মধ্যে কানের লালগালিচায় হেঁটেছেন হলিউডের জনপ্রিয় সব অভিনেতা-অভিনেত্রী ও পরিচালক।

 

টাইমস/জেকে/জেডটি

মন্তব্য করুন