© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টাঙ্গাইলে ট্রাকচাপায় নিহত এক আনসার সদস্য

শেয়ার করুন:
টাঙ্গাইলে ট্রাকচাপায় নিহত এক আনসার সদস্য

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৯ পিএম | ০৪ এপ্রিল, ২০২৫
টাঙ্গাইলের দেলদুয়ারে ট্রাকচাপায় এক আনসার সদস্য নিহত হয়েছেন। আজ শুক্রবার (৪ এপ্রিল) ভোরে উপজেলা হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিউল্লাহ মিয়া (৪৭) উপজেলার মৌলভীপাড়া গ্রামের মরহুম হাবিবুল্লাহ মজনু মিয়ার ছেলে। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কমান্ডার (পিসি) হিসেবে কর্মরত ছিলেন।

দেলদুয়ার থানার ওসি শোয়েব আহমেদ বলেন, ‘ঈদের ছুটিতে বাড়ি এসেছিলেন শফিউল্লাহ। আজ শুক্রবার ভোরে তিনি নামাজ পড়ে হাঁটতে বের হন। একপর্যায়ে হাসপাতালের সামনে এলে মাটি বহনকারীর ড্রামট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।’


এসএম/টিএ

মন্তব্য করুন