© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাটোরে পারিবারিক কলহের জেরে নিজবাড়িতে আগুন

শেয়ার করুন:
নাটোরে পারিবারিক কলহের জেরে নিজবাড়িতে আগুন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৫ পিএম | ০৪ এপ্রিল, ২০২৫
নাটোরের লালপুরে নেশাগ্রস্থ অবস্থায় স্ত্রী-সন্তানের ওপর রাগ করে নিজবাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন আমিনুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি।

গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম নেশাগ্রস্ত। তিনি প্রায়ই নেশা করে বাড়ি ফেরায় পরিবারে অশান্তি লেগেই থাকত।

এ অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নেশা করে বাড়ি ফিরলে স্ত্রী ও সন্তানের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি মোটরসাইকেল থেকে পেট্রল বের করে নিজবাড়িতে আগুন ধরিয়ে দেন। এতে মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় তার বাড়ির তিনটি ঘরে থাকা আসবাপত্রসহ সবকিছু পুড়ে যায়।

খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীর প্রচেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

লালপুর থানার ওসি নাজমুল হক জানান, নেশাগ্রস্থ আমিনুল ইসলামকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এসএম/টিএ

মন্তব্য করুন