© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পর্তুগালে বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শেয়ার করুন:
পর্তুগালে বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল
central-desk
১১:২৫ এএম | ২৩ মে, ২০১৯

পর্তুগালের লিসবনে বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার লিসবনের স্থানীয় একটি রেস্টুরেন্টে এই ইফতার অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি হুমায়ুন কবির জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং মনজুরুল হোসেন জিন্নাহর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস লিসবনের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিক।

পর্তুগালের লিসবনে বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার লিসবনের স্থানীয় একটি রেস্টুরেন্টে এই ইফতার অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি হুমায়ুন কবির জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং মনজুরুল হোসেন জিন্নাহর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস লিসবনের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিক।

ইফতারের পূর্বে পর্তুগালে অবস্থানরত সকল মুসলমানসহ বিশ্ব মুসলিম উম্মাহ'র সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী সেন্টারের দ্বিতীয় খতিব মো. হাসন মিয়া।

ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত ও সংগঠনের প্রধান উপদেষ্টা রানা তাসলিম উদ্দিন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দূতাবাসের প্রথম সচিব হাসান আবদুল্লাহ তৌহিদ, সংগঠনের উপদেষ্টা সিদ্দীকুর রহমান, সহ-সভাপতি মিজানুর রহমান মাসুদ, মাঈন উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাশার, সহ-সাধারণ সম্পাদক তবারক হোসেন তপু, রনি মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক ইমরান ভুইয়া, আল মাসুদ সুমন, রাজীব আল মামুন মোহন, মাহবুব আলম, নাঈম হাসান পাবেল, ফুহাদ হোসেন, শফি উল্লাহ, আবদুল্লাহ আল মামুন, মনির হোসেন, শেলী আহমেদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ। 

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন